NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

সোনমের স্বাভাবিক সন্তান প্রসবের পেছনে যার অবদান সবচেয়ে বেশি


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৯:০৯ এএম

>
সোনমের স্বাভাবিক সন্তান প্রসবের পেছনে যার অবদান সবচেয়ে বেশি

গত বছরের আগস্টের শেষে পুত্রসন্তানের জন্ম দেন বলিউড তারকা সোনম কাপুর আহুজা। ছেলের জন্মের পর থেকে মাতৃত্বের প্রতিটা মুহূর্তই উপভোগ করছেন অনিল-কন্যা। হাতে কোনো নতুন কাজও সেভাবে নেননি। পুরো সময়টা দিচ্ছেন ছেলে বায়ুকে। 

গত ২০ ফেব্রুয়ারি ছয় মাস বয়স হলো সোনমের ছেলের। একেবারে স্বাভাবিক প্রক্রিয়ায় ছেলের জন্ম দেন সোনম। অভিনেত্রী সন্তানসম্ভবা হওয়ার পরই নিজের এই ইচ্ছে কথার জানান। বরাবরই স্বাভাবিক পদ্ধতিতে সন্তান প্রসবের পক্ষে অভিনেত্রী। কিন্তু কাজটা খুব সোজা ছিল না। এর পেছনে যার কৃতিত্ব তাকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন, সেখানেই নিজের চিকিৎসকের ভূয়সী প্রশংসা করেন সোনম। লেখেন, আমার মা হওয়ার সমস্ত কৃতিত্ব ডাক্তার নিগম তালিবের। উনি সত্যিই সেরা।

এখনো পর্যন্ত ছেলেকে প্রকাশ্যে আনেননি সোনম ও আনন্দ আহুজা। ছেলের ছয় মাস পূর্ণ হওয়ায় অভিনেত্রী লেখেন, আমার সোনা ছেলে, তোমায় খুব ভালবাসি। তোমার বাবা আর আমি এর থেকে বেশি আর কী চাইতে পারি জীবনে?