NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

শাহরুখের সঙ্গে বলিউডে পা, এবার অভিনয় ছাড়ছেন নয়নতারা!


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৬:২২ পিএম

>
শাহরুখের সঙ্গে বলিউডে পা, এবার অভিনয় ছাড়ছেন নয়নতারা!

দক্ষিণ ভারতীয় সিনেমার বর্তমানে এক নম্বর অভিনেত্রী নয়নতারা। ২০২২ সালে নিজের জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায় পার করেছেন তিনি। পরিচালক বিঘ্নেশের সঙ্গে দীর্ঘ দিন প্রেম করেছেন নয়নতারার। গত বছরের জুনে চার হাত এক হয়। আবার অক্টোবরেই সারোগেসির মাধ্যমে যমজ পুত্রের অভিভাবক হন তারা। একই বছরে এত কিছু! 

এবার নতুন বছরে ফের চমকে দেওয়ার মতো খবর। ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে নয়নতারাকে। অ্যাটলি পরিচালিত এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক ঘটতে চলেছে। কিন্তু তার আগেই অবসর ঘোষণা করলেন অভিনেত্রী।

গত বছরের শেষে নয়নতারা জীবনে এসেছে উইর ও উলাগম। তার যমজ পুত্রসন্তান। তারপর থেকেই নাকি বদলে গেছে নয়নতারার জীবন। এই মুহূর্তে নয়নতারার জীবনের ধ্যানজ্ঞান এই দু’জন। তাই দুই ছেলের জন্যই নাকি অভিনয় থেকে অবসর নিতে চলেছেন অভিনেত্রী। 

জানা গেছে, প্রযোজনা সংস্থা ‘বিঘ্নেশ’-এর দিকে বাড়তি মনোযোগ দিতে চাইছেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে নয়নতারা এখনো কিছুই জানাননি। নয়নতারাকে শেষ বার দেখা গিয়েছিল অশ্বিন সারভানন পরিচালিত ‘কানেক্ট’ ছবিতে।