NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

মাঝরাস্তায় উরফির মালামাল নিয়ে পালাল উবার চালক


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম

>
মাঝরাস্তায় উরফির মালামাল নিয়ে পালাল উবার চালক

খোলামেলা ও অদ্ভুত পোশাকের কারণে সব সময়ই আলোচনায় থাকেন উরফি। তাকে নিয়ে কটাক্ষ, উপহাস, বিদ্রূপ চলতেই থাকে। পোশাকের কারণে থানা-পুলিশ পর্যন্ত যেতে হয় তাকে। যৌন হেনস্থা, ভিডিও কলে কুপ্রস্তাব ইত্যাদি বিষয়ে মুখ খুলেছেন একাধিকবার। এবার বাস্তব জীবনেও হেনস্থার শিকার হয়েছেন তিনি।

সম্প্রতি অ্যাপ ক্যাবে বিমানবন্দরে যেতে ৬ ঘণ্টার জন্য উবারে গাড়ি বুক করেছিলেন তিনি। মাঝরাস্তায় খেতে নামতেই তার মালামাল নিয়ে পালিয়ে যায় চালক। তার টিকিটি দেখতে না পেয়ে এক পুরুষবন্ধুকে বিষয়টি জানান উরফি। সেই ব্যক্তির হস্তক্ষেপে পরিস্থিতি বদলায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে এ অভিজ্ঞতা প্রকাশ করেন উরফি। 

পোস্টে তিনি লেখেন, ‌‘আমার বন্ধুর কড়া কথা শুনে সেই চালক ১ ঘণ্টা পর ফিরে আসে। মদ খেয়ে মাতাল ওই ব্যক্তি হাঁটতেই পারছিল না, টলতে টলতে মিথ্যা বলে চলল। সে নাকি লোকেশনেই অপেক্ষা করছিল। এ দিকে আমরা দেখেছি আমাদের অবস্থান থেকে এক ঘণ্টার দূরত্বে সে (চালক) গাড়ি নিয়ে চলে গিয়েছে। আমি ফোন করে করে কিছু করতে পারিনি। আমার বন্ধুকে বলতে কাজ হলো।’

উরফির এ অভিজ্ঞতা শুনে অনুরাগীদের অনেকেই সহানুভূতি প্রকাশ করেছেন। অ্যাপ ক্যাবে উঠে নিজেদের দুর্ভোগের কথা ফলাও করে জানান অনেকেই। খোলা মেলা পোশাকে বিতর্কের ঝড় তুললেও উরফির অনুরাগীর সংখ্যা কম নয়। তাকে যেমন নিন্দায় ভরানোর মানুষ রয়েছে, তেমনই ভালোবাসেনও অনেকে।