NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

ছুটির দিনে তুমুল নাচ শুভশ্রীর, সঙ্গী ছেলে ইউভান


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম

>
ছুটির দিনে তুমুল নাচ শুভশ্রীর, সঙ্গী ছেলে ইউভান

রবিবার মানেই ছুটির আমেজ। পরিবার-পরিজনকে সময় দেওয়া, একসঙ্গে খাওয়াদাওয়া— সবই থাকে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সংসারে। এদিন ‘ইনস্টাগ্রাম রিল’ বানানোর নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে পা মেলালেন নায়িকা। সঙ্গে মনের আনন্দে নাচলেন ছেলে ইউভানও।

ঝাঁ চকচকে শুভশ্রীর বসার ঘর। চারদিক আসবাবপত্রে ভর্তি। সোফা সরিয়ে ছুটির দিনে রিল তৈরি করতে ব্যস্ত হয়ে পড়লেন নায়িকা। এখানেই রয়েছে চমক। শুভশ্রীর এই রিলে মধ্যমণি একজনই। সে আর কেউ নয়, নায়িকার একমাত্র পুত্র ইউভান চক্রবর্তী।

মনের আনন্দে মা আর খালা দেবশ্রী গাঙ্গুলির সঙ্গে গানের তালে নেচে চলেছে সে। মাকে দেখে দিব্যি তালে তাল মিলিয়েছে ইউভান। আর সুযোগ পেয়ে তাই শুভশ্রীর থেকে সব দৃষ্টি চলে গিয়েছে ইউভানের কাছে। ছেলের এই কাণ্ড দেখে খুশি নায়িকার অনুরাগীরাও।