NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

বেশি বেশি রাজনীতির সিনেমা চান রুদ্রনীল


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ১১:০৪ এএম

>
বেশি বেশি রাজনীতির সিনেমা চান রুদ্রনীল

যে সিনেমাগুলো বানাতে গেলে রাজার নীতি আটকে দেয় সেটাই এই মুহূর্তে সিনেমায় রাজনীতি হয়ে যাচ্ছে বলে মনে করেন টালিউডের জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, আমি চাই রাজনীতির সিনেমা বেশি করে হোক। কারণ রাজনীতির সিনেমা মানুষের বোধ জাগ্রত করবে।

‘সাহিত্য আজ তাক কলকাতা’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ দিন ‘সিনেমার রাজনীতি, রাজনীতির সিনেমা’ বিষয়ে রুদ্রনীল ঘোষ ছাড়াও বক্তব্য রাখেন পরিচালক-প্রযোজক তথা অভিনেতা অরিন্দম শীল এবং পরিচালক তথা অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়।

অনুষ্ঠানে রুদ্রনীল ঘোষ বলেন, আমরা প্রত্যেকেই বিভিন্ন জায়গায় লড়াই করছি। পশ্চিমবঙ্গের মানুষ অনেক কিছু পাচ্ছেন, পাওয়ার প্রত্যাশাও রাখেন না। সিনেমায় রাজনীতি নিয়ে বলতে গেলে অনেক কিছু উঠে আসে। পড়ে থাকা অনেক অনুভূতিকে জাগিয়ে তুলতে পারে। সেই অসীম ক্ষমতা সিনেমায় আছে। শুধু মন ভালো করে বাড়ি চলে আসার মতো সিনেমা বাংলার মানুষ ভালোবাসে না। কেজিএফ বা শাহরুখের ছবি যেমন দেখেন, সেরকম আমার পাশে বসে থাকা পরিচালকেরা যদি এরকম সিনেমা বানান। বাঙালি দর্শক গেল গেল বলে চিৎকার করবে। তখন তাদের সত্যজিতের ভূত চেপে বসবে।

তিনি বলেন, ভুবন সোম-এর মধ্যে দিয়ে ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছিল, যা রাজনীতি নিয়ে কথা বলছিল। সমাজকে বড় করে গড়ে তোলার জন্য একটি পদক্ষেপ রাজনীতি। রাজনীতি আমার কাছে রাজার নীতি নয়, নীতির রাজা। কিন্তু কে, কতটা তা বজায় রাখতে পারছে সে আলোচনা থামবে না। যে সিনেমাগুলো মানুষের বোধ জাগ্রত করে, ধাক্কা দেয়, সেই ছবিগুলোকে মিস করছি। এটি রাজনীতির সিনেমা।