NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

ফেসবুক থেকে ‘বিরতি’ নিলেন শ্রীলেখা মিত্র


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০১:২২ এএম

>
ফেসবুক থেকে ‘বিরতি’ নিলেন শ্রীলেখা মিত্র

সামাজিকমাধ্যমে বরাবরই সরব পদচারণা কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। সাম্প্রতিক চর্চিত কোনো ইস্যু কিংবা সাংস্কৃতিক অঙ্গনের কোনো বিষয় সবেতেই নিজের অভিমত ব্যক্ত করতে দেখা যায় তাকে। এমন একজন ব্যক্তিত্ব যখন আচমকাই ফেসবুক থেকে ‘বিরতি’ ঘোষণা করেন তখন বিস্মিত হওয়া ছাড়া উপায় থাকে না।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) শ্রীলেখা নিজের ফেসবুক প্রোফাইলেই বিরতির কথা ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, ‘ফেসবুক প্রোফাইল থেকে সাময়িক বিরতি নিলাম, পেজ অ্যাকটিভ থাকবে। নিজেকে এবং নিজের ফ্রেন্ডলিস্টকে পরিশুদ্ধ করার পর আশা করি ফিরে আসব। বিষাক্তকে বিদায়।’

তার এই পোস্টের নিচে অনুরাগীদের প্রতিক্রিয়াও চোখে পড়ার মতো। কেউ তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, পাশাপাশি তার পোস্ট দেখতে না পেলে তাদের মনখারাপ হবে বলেও উল্লেখ করেছেন। আবার কেউ কেউ জানিয়েছেন, অভিনেত্রীর ফেসবুকে ফিরে আসার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সম্প্রতি ‘নটী বিনোদিনী’ সিনেমায় নায়িকার লুক নিয়ে সরব হয়েছিলেন শ্রীলেখা মিত্র। বিনোদিনী রূপী রুক্মিণী মৈত্রর ছবি প্রকাশ্যে আসার পর তিনি প্রশ্ন তুলেছিলেন, ‘বিনোদিনী কি রোগা ছিলেন?’ নিজের বিনোদিনী রূপের ছবিও তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। শ্রীলেখার এই মন্তব্যে নেটপাড়ায় হইচই পড়ে যায়।