NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

বিয়েটা হবে কি না জানি না : অঙ্কুশ


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ০৭:৩৯ পিএম

>
বিয়েটা হবে কি না জানি না : অঙ্কুশ

প্রমিজ ডে’তে কোনোরকম প্রতিশ্রুতি দিতে পারছেন না টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। বরং শোনালেন অনিশ্চয়তার কথা। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করে সংশয়ের কথা জানালেন নায়ক নিজেই।

টলিউডের চর্চিত প্রেমিক জুটি অঙ্কুশ এবং ঐন্দ্রিলার বিয়ে কবে হবে তা নিয়ে ভক্ত-দর্শকের আগ্রহের অন্ত নেই। চুটিয়ে প্রেম করলেও বিয়ের ব্যাপারে বরাবরই রহস্য জিইয়ে রেখেছেন এই তারকা জুটি। এতদিন বিয়ে নিয়ে মুখ না খুললেও অবশেষে এ ব্যাপারে কথা বললেন অঙ্কুশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) নিজের ও ঐন্দ্রিলার চুম্বনের একটি ছবি আপলোড করেন অঙ্কুশ। আর তার ক্যাপশনে লেখেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’

অঙ্কুশের এই পোস্টেই নেটমাধ্যমে শোরগোল পড়ে গেছে। তাহলে কি অভিনেতার বিয়ে এরমধ্যেই হওয়ার কথা ছিল? বিয়েটা কি স্থগিত হয়ে গেল? কী এমন কারণ? এমন প্রশ্ন তুলছেন অনুরাগীরা। অনেকে আবার সমস্ত কিছু ভুলে প্রিয় তারকাকে বিয়েটা করে ফেলার পরামর্শ দিয়েছেন।

এর আগেও একবার এমন রহস্যজনক পোস্ট করে সবাইকে চমকে দিয়েছিলেন অঙ্কুশ। পরে প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত ‘লাভ ম্যারেজ’ সিনেমার ফার্স্টলুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। বোঝা যায়, রিয়েল নয়, রিল লাইফের ‘লাভ ম্যারেজ’-এর কথা বলেছিলেন অভিনেতা। এবারও কি তেমন কিছু ঘটতে চলেছে? তা ভবিষ্যতেই জানা যাবে।