NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

অবশেষে ভারতে কাউ হাগ ডে প্রত্যাহার


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ০৪:৪৯ এএম

>
অবশেষে ভারতে কাউ হাগ ডে প্রত্যাহার

আসন্ন ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে গরুকে আলিঙ্গন করতে হবে, এই কর্মসূচির বার্তা দিয়েছিল ভারতের সরকার। এরপর থেকেই ভয়ে অনেকের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। গরু যদি গুঁতিয়ে দেয়? কাউ হাগ ডে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্লা দিয়ে বাড়ছিল মিমস ও মজার মজার কন্টেন্ট। পুরো ভারতজুড়ে চরম আপত্তিতে অবশেষে সেই নির্দেশটি প্রত্যাহার করা হয়েছে। তবে এর পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

নতুন নোটিশে উল্লেখ করা হয়েছে ১৪ ফেব্রুয়ারি কাউ হাগ ডে প্রত্যাহার করা হচ্ছে। এই ঘটনায় এই প্রস্তাব প্রত্যাহার করেছে ভারতের এনিমেল ওয়েলফেয়ার বোর্ড। অর্থাৎ ভালোবাসা দিবসে সরকারি নির্দেশ মেনে গরুকে আর জড়িয়ে ধরতে হবে না কাউকে।

এদিকে পাশ্চাত্য সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গরু প্রেমীদের ভালোবাসা দিবসে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে গরুকে আলিঙ্গন করার কথা জানিয়েছিল সে দেশের সরকার। এতে কামধেনু ও গো মাতার কথা উল্লেখ করা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ বলেছিলেন সবারই গরুকে ভালোবাসা দরকার। একে ভালো উদ্যোগ বলেও উল্লেখ করেছিলেন তিনি। এদিকে বঙ্গ বিজেপির অনেকেই সেই সুরে সুর মিলিয়ে কাউ হাগ ডে পালনের প্রস্তুতি শুরু করেছিলেন। একেবারে স্বদেশী কায়দায় ভ্যালেন্টাইন ডে উদযাপনের উদ্যোগ।

কিন্তু এসবের মধ্যেই অনেকেই প্রশ্ন তুলছিলেন গরুকে জড়িয়ে ধরতে গেলে যদি গুঁতিয়ে দেয়? তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করল কেন্দ্র। এইদিনে গরুকে আর জড়িয়ে ধরতে হবে না।

সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, গরুকে আলিঙ্গন করতে হবে এই যুক্তি কার মাথা থেকে এল? তাকে খুঁজে বের করে মানুষের সামনে ছেড়ে দেওয়া হোক । কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে, যখন কেউ গরুকে আলিঙ্গন করতে গেছে তখনই মা তাদেরই গুঁতিয়ে দিয়েছে। যাই হোক এতদিনে সুবুদ্ধি হলো ওদের।