NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

মা হবেন কবে, জানালেন মাহি


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ০৪:০১ এএম

>
মা হবেন কবে, জানালেন মাহি

গত বছরের শেষের দিকেই সুসংবাদটা জানিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। মা হতে চলেছেন তিনি। সুসংবাদ জানানোর সময় দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তারপর কেটে গেছে ছয়টি মাস। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা মাহি। কবে মা হচ্ছেন, নিজেই জানালেন সেকথা।

মাঝখানে রাজনীতির ময়দানে ব্যস্ততা বাড়লেও বর্তমানে আছেন পুরোদমে বিশ্রামে। কেননা, হাতে আর বেশিদিন বাকি নেই। শ্বশুরালয় ছেড়ে উঠেছেন বাবার বাড়িতে সবটাই সন্তান জন্মদানের পূর্বপ্রস্তুতি। কবে আসছে নতুন অতিথি? মাহির জবাব, ‘আমি যে চিকিৎসকের কাছে নিয়মিত শরীর চেকআপ করছি, ইনজেকশন নিচ্ছি, তিনি আমাকে জানিয়েছেন, আড়াই মাসের মধ্যেই সন্তান জন্ম হতে পারে। আমি মা হব।’

এমন শুভ সংবাদ শুনে স্বাভাবিকভাবেই বেশ রোমাঞ্চিত মাহি। জানালেন, ভেতরে বাচ্চার শ্বাসপ্রশ্বাস যেন টের পাচ্ছেন তিনি। বেড়েছে যত্ন-আত্তি। তর সইছে না আর। সন্তানবরণের প্রস্তুতি চলছে দুই পরিবারে।

সন্তান হিসেবে ছেলে নাকি মেয়ে কোনটা চান? মাহি অবশ্য বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, ‘শুরু থেকেই বলে আসছি, আমার মেয়েসন্তান পছন্দ। আমি চাই মেয়ে হোক। কেন জানি আমি মেয়েশিশুর প্রতি দুর্বল।’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এক বছরের ব্যবধানে গত বছরের ১২ সেপ্টেম্বর মা হওয়ার সুসংবাদ দেন। আগামীতে তাকে দেখা যাবে শামীম আহমেদ রনী পরিচালিত ‘বুবুজান’ ছবিতে। চলতি মাসের ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।