NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

ফের আসছে মোদির বায়োপিক, প্রকাশ্যে প্রথম ঝলক


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০৪:১১ এএম

>
ফের আসছে মোদির বায়োপিক, প্রকাশ্যে প্রথম ঝলক

আবারও বড় পর্দায় আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। ‘এক নয়া সবেরা’ নামের ছবিটি পরিচালনা করেছেন সাব্বির কুরেশি। ছবিতে মোদির ভূমিকায় দেখা যাবে অভিনেতা বিকাশ মাহান্তেকে। মোদির ছোটবেলার চরিত্রে দেখা যাবে শিশুশিল্পী রুদ্র রামটেকরকে।

মোদির বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদি’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। পরিচালক উমঙ্গ কুমারের এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন বিবেক ওবেরয়কে। ছবিটি বক্স অফিসে খুব একটা ব্যবসা করতে পারেননি। তবে মোদি লুকে প্রশংসা পান বিবেক।

২০১৭ সালেও ‘মোদি কাকা কা গাঁও’ ছবিতে অভিনয় করে দর্শক ও সমালোচকের নজরে পড়েন বিবেক। হুবহু নরেন্দ্র মোদির মতো মুখের আদল হওয়ায় তার চরিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেতা।

নতুন এই বায়োপিকে মোদির মা হীরাবেনের চরিত্রে অভিনয় করেন শান্তি দেবী আগারওয়াল। মোদির বোনের চরিত্রে অভিনয় করবেন গুঞ্জন রামটেকর। মোদির বাবা দামোদরদাস মোদির চরিত্রে দেখা যাবে সিকান্দার খানকে।

এই ছবির চিত্রনাট্যে একেবারে অন্যভাবে ধরা দেবেন নরেন্দ্র মোদি। তার কৈশোরকাল থেকে যুবক হয়ে ওঠার গল্পই বেশি জায়গা পাবে। ব্যক্তি মোদিই প্রাধান্য পাবে এই ছবির গল্পে। পরিচালক সাব্বির বলেন, আমার সৌভাগ্য যে নরেন্দ্র মোদির জীবনকে পর্দায় তুলে ধরার সুযোগ পাচ্ছি।

এই ছবির পরিচালক জানান, আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে, এবং তার চরিত্রকে দর্শকের সামনে তুলে ধরতে পারা আমার কাছে সৌভাগ্য ও সম্মানের। পরিচালকের কথায়, এই ছবির জন্য তিনি প্রায় ছয় মাস ধরে গবেষণা করেছেন।