NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

এবার গানের জগতে পা রাখতে চলেছেন কপিল শর্মা


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৭:১০ এএম

>
এবার গানের জগতে পা রাখতে চলেছেন কপিল শর্মা

কমেডিয়ান হিসেবে পরিচিত হলেও অভিনয় করেছেন একাধিক সিনেমাতে। এবার গানের জগতে পা রাখতে চলেছেন কপিল শর্মা। জনপ্রিয় পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার সঙ্গে একটি গানে দেখা যাবে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিজেই সেই খবর প্রকাশ করেন অভিনেতা।

‘দ্য কপিল শর্মা’ শোতে মাঝেমধ্যেই গাইতে দেখা যায় কপিলকে। গানের গলাও বেশ চমৎকার। অনেকেই তার গায়কীর প্রশংসা করেন। তাইতো এবার গানের জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন ভারতের এই নাম্বার ওয়ান কমেডিয়ান। কপিল শর্মার পরনে বাদামি জ্যাকেট ও রোদচশমা। কালো জ্যাকেট ও রোদচশমা পরে তার পাশেই রয়েছেন গুরু রানধাওয়া। আসন্ন গানের পোস্টার সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নেন ‘হাই রেটেড গাবরু’ খ্যাত এই গায়ক।

‘অ্যালোন’ গানের পোস্টার শেয়ার করে গুরু লেখেন, ‘আর দিন কয়েকের মধ্যেই গোটা দুনিয়া কপিলের গানের গলা শুনতে পাবে।’ নিজের প্রোফাইলে সেই একই পোস্টার শেয়ার করেন কপিল শর্মাও। জানান, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে সেই গান।