NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

জন্মদিনে সুশান্তকে নিয়ে আবেগঘন পোস্ট রিয়ার


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০৬ এএম

>
জন্মদিনে সুশান্তকে নিয়ে আবেগঘন পোস্ট রিয়ার

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধারের বহুদিন কেটে গেছে। তার মৃত্যু নিয়েও রয়ে গিয়েছে নানা রহস্য। এর মধ্যেই গত ২১ জানুয়ারি ছিল এ অভিনেতার জন্মদিন। এদিনে সামাজিক মাধ্যমে অভিনেতাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন প্রেমিকা রিয়া চক্রবর্তী।

সামাজিক মাধ্যমে সুশান্তের সঙ্গে কাটানো মুহূর্তের দুটি ছবিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে ইনফিনিটি চিহ্ন দিয়ে লিখেছেন ‘+1’। আর তার এ পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের অসংখ্য তারকা।

এমনকি শনিবার মুম্বাইয়ের রাস্তায়ও দেখা মিলেছে রিয়ার। এদিন দুঃস্থ শিশুদের সাহায্য করছেন তিনি। ফেরাননি কাউকেই, সাধ্যমতো পথ শিশুদের টাকা দিয়েছেন।

সুশান্তের জন্মদিনেই আরেক অভিনেত্রী কিয়ারার সঙ্গে পুরনো একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সেখানে কিয়ারাকে বলতে শোনা যায়, সুশান্ত মাত্র দু’ঘণ্টা ঘুমোতেন। এর যুক্তি হিসেবে তিনি বলতেন। মানুষের মস্তিষ্কের ২ ঘণ্টা ঘুমই পর্যাপ্ত। এমনকি যারা আট ঘণ্টা ঘুমোন তাদের মস্তিষ্কও নাকি দু’ঘণ্টাই বিশ্রামের জন্য নেয়।

এদিকে এখনও ভাইয়ের মৃত্যুর বিচারের দাবিতে লড়াই করছেন শ্বেতা সিং কীর্তি। সোশ্যাল মিডিয়ায় সুশান্তের ছবি শেয়ার করে তিনি লেখেন, “হ্যাপি বার্থ ডে ভাই। যেখানেই আছিস ভাল থাকিস (আমার ধারণা তুই হয়তো কৈলাসে ভগবান শিবের সঙ্গে আছিস)।  কিন্তু কখনও কখনও তো নিচে তাকাতে পারিস। এখানে তুই কী জাদু যে তৈরি করেছিস দেখতে পারিস একবার।  তুই নিজের মতো সোনায় মোড়া মনের আরও অনেক সুশান্তের জন্ম দিয়েছিস।” 

এর আগে ২০২০ সালের জুনে মুম্বাইয়ের আবাসন থেকে সুশান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, আত্মহত্যাই করেছেন তিনি। যদিও তার পরিবার দাবি করে, খুন করা হয়েছিল অভিনেতাকে। মুম্বাই পুলিশের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং সিবিআই সুশান্তের মৃত্যুর তদন্ত করেছিল। 

পরবর্তীতে সুশান্তের জন্য মাদক জোগাড়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া চক্রবর্তী।