NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

মুক্তির আগেই ‘কেজিএফ-২’কে ছাড়াল ‘পাঠান’!


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৩, ০৬:১৩ এএম

>
মুক্তির আগেই ‘কেজিএফ-২’কে ছাড়াল ‘পাঠান’!

বলিউড বাদশাহ শাহরুখ খান ৫ বছর পর আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘পাঠান’। সিনেমাটি নিয়ে শাহরুখ ভক্তদের রয়েছে তুমুল আগ্রহ।

এরইমধ্যে সিনেমাটির অগ্রিম বুকিং শুরু হয়েছে। আর তাতেই যশের ‘কেজিএফ ২’-কে হারাল শাহরুখের ‘পাঠান’। মুক্তির আগেই জার্মানিতে ১ কোটি ৩২ লাখ রুপির বেশি ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। অগ্রিম টিকেট বিক্রি করে জার্মানিতে ‘কেজিএফ ২’ ব্যবসা করেছিল ১ কোটি ২০ লাখের কাছাকাছি।

অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতেও দারুণ ব্যবসা করছে ‘পাঠান।’ আরব আমিরাতের দুবাইতে বিক্রি হয়েছে সাড়ে তিন হাজারের বেশি অগ্রিম টিকেট। অর্থাৎ দুবাইতে ইতোমধ্যেই ৫০ হাজার ডলারের বেশি ব্যবসা করেছে ‘পাঠান’। অস্ট্রেলিয়াতেও তিন হাজারের বেশি অগ্রিম টিকেট বিক্রি হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দিল্লি হাইকোর্ট সিনেমাটির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মকে জানিয়েছে, এই সিনেমার ওটিটি মুক্তির জন্য মানতে হবে বিশেষ গাইডলাইন। যোগ করতে হবে সাবটাইটেল। দৃষ্টিশক্তিহীন দর্শকের জন্য হিন্দিতে অডিও বিবৃতি রাখাও জরুরি বলে নির্দেশ দিয়েছেন আদালত। সেই সব বদল করে আবারও সেন্সর বোর্ডে জমা দিতে হবে।

উল্লেখ্য, পাঠান নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। অতিথি চরিত্রে হাজির হবেন সালমান খান।