NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

বিগবসের সঙ্গে ইতি টানছেন সালমান!


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০২ এএম

>
বিগবসের সঙ্গে ইতি টানছেন সালমান!

ভারতের অন্যতম জনপ্রিয় নন ফিকশন টেলিভিশন অনুষ্ঠান বিগবসের ১৬তম সিজন চলছে। প্রতিদিনই প্রতিযোগিরা নিত্যনতুন কাণ্ড-কারখানায় লাইমলাইটে। শোয়ের অন্যতম সঞ্চালক সালমান খান। তবে সাম্প্রতিক শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি সালমানের সঙ্গে যাবতীয় সম্পর্ক ঘুচতে চলেছে বিগবসের। 

তার বদলে নাকি আসতে চলেছেন নতুন সঞ্চালক। কে তিনি? গুঞ্জন বলছে, যিনি আসছেন তার সঙ্গেও নাকি বিগবসের সম্পর্ক বেশ পুরনো। তিনি আর কেউ নন, পরিচালক করণ জোহর।

কেন সরে যাচ্ছেন সালমান?

প্রশ্ন হলো এতদিন ধরে বিগবসকে নিজের কাঁধে টেনে নিয়ে গেলেও হঠাৎ কেন বিগবস ছাড়ছেন সালমান? সূত্র জানাচ্ছে, সালমান খানের সঙ্গে নাকি চুক্তি শেষ নির্মাতাদের। সে কারণেই নতুন সঞ্চালক নিয়ে এগুতে চাইছেন তারা। কয়েক মাস আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন সালমান খান। ওই সময়েও সঞ্চালনার দায়িত্বে নিয়েছিলেন করণ জোহর। 

বিগবস ওটিটির প্রথম সিজনও সঞ্চালনা করেছিলেন করণ জোহর। সঞ্চালক হিসেবে সাফল্য আগেই পেয়েছেন করণ জোহর। তার শো ‘কফি উইথ করণ’ বেশ জনপ্রিয়।

প্রসঙ্গত, শুরু থেকেই এই সিজনকে নিয়ে বিতর্ক চলছে। এ সিজনে দেখা যাচ্ছে সাজিদ খানকে। সেই সাজিদ খান, যার বিরুদ্ধে বিভিন্ন সময়ে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন বহু অভিনেত্রী। এছাড়াও টিনা দত্ত ও সৃজিতা দের টক্করও বেশ জমে উঠেছিল। একদিকে যখন সালমানের বিগবস ছাড়া নিয়ে চলছে জোর আলোচনা তখন এ নিয়ে কার্যত নীরব সালমান। বরং তিনি ব্যস্ত ছবি নিয়ে। এ বছর বেশ কিছু ছবি মুক্তি পাচ্ছে তার। অন্যদিকে তার ও পূজা হেগড়ের ‘প্রেম’ নিয়েও চলছে জোর আলোচনা।