NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

সমালোচনার জবাবে সাফাই গাইলেন রাশমিকা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০৮ পিএম

>
সমালোচনার জবাবে সাফাই গাইলেন রাশমিকা

তাকে বলা হয় ভারতের ‘জাতীয় ক্রাশ’। দক্ষিণ ভারতের সিনেমায় অভিনয় করেই সর্বমহলে পরিচিত পেয়েছেন রাশমিকা মান্দানা। কিছুদিন আগে অভিষেক ঘটেছে হিন্দি ছবিতে। জনপ্রিয়তার সঙ্গে বেড়েছে তাকে ঘিরে বিতর্কও। তার সাম্প্রতিক কিছু মন্তব্যে বেশ নাখোশ হয়েছেন দক্ষিণী ছবির ভক্তরা। উঠেছে বয়কটের ডাক।

সম্প্রতি দক্ষিণী ছবির গানের সঙ্গে বলিউডি ছবির গানের তুলনা করেছিলেন রাশমিকা। অভিনেত্রী জানিয়েছিলেন, রোমান্টিক গানে দক্ষিণী ইন্ডাস্ট্রি টেক্কা দিতে পারবে না বলিউডকে। কারণ দক্ষিণের গান মানেই নাকি আইটেম সং। সেখানে শুধুই ‘মশলাদার চটক’, রোমান্স নেই সেই গানে! ব্যস, অমনিই খেপে গেলেন ভক্তরা। শিকড় ভুলে গেছেন বলেও অপবাদ দিলেন কেউ কেউ। টুইটারে রীতিমতো তুলোধুনা করা হয়েছে রাশমিকাকে।

সমালোচনা ও বয়কটের জবাবে মুখ খুললেন নায়িকা। নিজের পক্ষে সাফাই গেয়ে জানালেন, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। রাশমিকা বলেন, ‘আমি মোটেই অতটা বোকা নই যে কন্নড়, তামিল, তেলেগু ইন্ডাস্ট্রিতে আমার যেসব সুন্দর সুন্দর গান আছে তা ভুলে যাব। শব্দগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। কেউ পুরোটা শুনতে চায় না।’

তার কথায়, ‘আমি চারটে ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি সব কিছুর জন্য কৃতজ্ঞ। জানি না মানুষজন কেন ভাবছে আমি নিজের শিকড়কে ভুলে গেছি। মানুষকে ভুল বোঝানো হচ্ছে, সেটা খুব খারাপ ব্যাপার।’ ভবিষ্যতে নিজের যোগাযোগ দক্ষতাকে আরও মজবুত করবেন বলেও জানান রাশমিকা।

প্রসঙ্গত, আগামীতে তাকে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিশন মজনু’ ছবিতে দেখা যাবে। এতে অন্ধ তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ ছবিতেও থাকছেন রাশমিকা।