NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

হার্ট ট্রান্সপ্লান্টের জন্য তরুণীকে ১৫ লাখ টাকা সহায়তা অক্ষয়ের


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩৪ পিএম

>
হার্ট ট্রান্সপ্লান্টের জন্য তরুণীকে ১৫ লাখ টাকা সহায়তা অক্ষয়ের

বলিউড তারকা অক্ষয় কুমার তার উদার মানসিকতার জন্য পরিচিত। বিভিন্ন সময়ে তিনি অসহায়কে সাহায্য করে খবরের শিরোনাম হয়েছেন। এবার ২৫ বছর বয়সী দিল্লির এক তরুণীর হার্ট প্রতিস্থাপন করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয়।

জানা গেছে, দিল্লির বাসিন্দা আয়ুশীর হৃদপিন্ড প্রতিস্থাপনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু পরিবারের তেমন সামর্থ্য নেই। এ খবর কানে যেতেই পাশে দাঁড়িয়েছেন অক্ষয়। রোগীর পরিবারের হাতে তিনি ১৫ লাখ টাকা তুলে দিয়েছেন।

এসব বিষয় অক্ষয় খুব একটা সামনে আনতে চান না। তবে অভিনেতাকে ধন্যবাদ জানিয়ে মুখ খুলেছেন রোগীর দাদু যোগেন্দ্র অরুণ। তিনি জানিয়েছেন, অক্ষয় তার নাতনির কথা জানতে পারেন পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর থেকে। যিনি অক্ষয়কে নিয়ে ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিটি তৈরি করেছিলেন। 

যোগেন্দ্র অরুণ বলেন, ‘আয়ুশী হার্টের সমস্যা নিয়েই জন্মেছে। এখন ওর ২৫ বছর বয়স। গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওর হার্টের ২৫ শতাংশ মাত্র কাজ করছে। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন হার্ট প্রতিস্থাপন করা ছাড়া আর কোনো উপায় নেই। অক্ষয় কুমার আমাদের অনেক সাহায্য করেছেন। এখন আমরা হার্ট ট্রান্সপ্লান্টের জন্য একজন ডোনার খুঁজছি।’

যোগেন্দ্র অরুণ জানিয়েছেন, আয়ুশীর চিকিৎসার মোট ৫০ লাখ টাকার প্রয়োজন। দরকারে আরও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন অক্ষয় কুমার। অভিনেতার এই উদার মনোভাব আয়ুশীর পরিবারকে নতুন আশা দিয়েছে।