NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

আরিয়ানের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন পাকিস্তানি অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৪১ পিএম

>
আরিয়ানের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন পাকিস্তানি অভিনেত্রী

বলিউড তারকা শাহরুখপুত্র আরিয়ান খানকে নিয়ে আলোচনা লেগেই থাকে। চলতি বছরের শুরুতেই নোরা ফাতেহির সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ায় তার। এরপর তার ছবি ভাইরাল পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে।

তবে আরিয়ান খানের সঙ্গে ডেটিং গুজব উড়িয়ে দিলেন পাকিস্তানি মডেল-অভিনেত্রী। এই ধরনের গুজবে বিরক্তি প্রকাশ করেছেন তিনি। সাদিয়ার মতে, এই ধরনের শিরোনাম করার ক্ষেত্রে সবার আরও সচেতন হওয়া উচিত।

মধ্যপ্রাচ্য ভিত্তিক প্রকাশনা সিটি টাইমসকে অভিনেত্রী জানান, লোকেরা সম্পূর্ণ বিষয়টি না জেনেই আরিয়ানের সঙ্গে তার সম্পর্কের গল্প তৈরি করছে। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব। খবরের শিরোনাম করার ক্ষেত্রে একটা সীমা থাকা দরকার বলেও ক্ষোভ প্রকাশ করেন সাদিয়া।

দুবাইতে নববর্ষ উদযাপনের সময় এক পার্টিতে আরিয়ান খানের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন অভিনেত্রী। সেই ছবি ঘিরেই শুরু হয় গুঞ্জন। অনেকের মতে, পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে শাহরুখপুত্র আরিয়ানের। কেউ কেউ আবার তাদের ডেটিংয়ের গুজবও প্রচার করছেন।