NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক
Logo
logo

পরীর সঙ্গে দুবাই যাওয়া নিয়ে রাজের ভিডিওবার্তা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:১০ এএম

>
পরীর সঙ্গে দুবাই যাওয়া নিয়ে রাজের ভিডিওবার্তা

সাংসারিক টানাপোড়েনের মধ্যেও একসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে যাচ্ছেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। তাদের এই যাত্রা ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশগ্রহণ করার উদ্দেশ্যে।

আগামী ১৫ জানুয়ারি আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। এক ভিডিওবার্তায় রাজ বলেন, “আমি ও পরী আসছি ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের দ্বিতীয় সিজনে উইনার্স স্পোর্টস ক্লাব এলএলসি আজমানে। সবার সঙ্গে দেখা হচ্ছে।”

শুধু রাজ-পরীই নন, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা।

এরমধ্যে রয়েছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফী। অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরও যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশনসের ফাউন্ডার মালা খন্দকার জানান, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন। এ বছর প্রবাসী বাঙালি ছাড়া বাংলাদেশ থেকেও অনেকে অনুষ্ঠানে অংশ নেবেন।

প্রসঙ্গত, প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো সামনে আনতেই এই আয়োজন। বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেওয়া হবে।