NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

শাহরুখ-সালমানদের হটিয়ে শীর্ষে অক্ষয়


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০০ এএম

>
শাহরুখ-সালমানদের হটিয়ে শীর্ষে অক্ষয়

জনপ্রিয়তার বিচারে শাহরুখ-সালমানদের হটিয়ে শীর্ষস্থান দখল করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ভারতীয় মিডিয়া ইনসাইট ফার্ম ওরম্যাক্স এই ফলাফল সামনে এনেছে। কনজিউমার রিসার্চ ও ডেটা অ্যানালিসিসের মাধ্যমে জনপ্রিয়তার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে বলে জানায় সংস্থাটি।

ওরম্যাক্সের জরিপে, সবচেয়ে জনপ্রিয় পুরুষ তারকাদের তালিকায় রয়েছেন শীর্ষে রয়েছেন অক্ষয় কুমার। দ্বিতীয় স্থানে বলিউড বাদশা শাহরুখ খান এবং তৃতীয় স্থানে রয়েছেন সালমান খান। এরপর যথাক্রমে রয়েছেন হৃতিক রোশন, রণবীর কাপুর, অজয় দেবগন, রণবীর সিং, বরুণ ধাওয়ান, আমির খান ও কার্তিক আরিয়ান।

২০২২ সাল ছিল অক্ষয় কুমারের জন্য অনেকটা দুঃস্বপ্নের মতো। মুক্তি পাওয়া পাঁচ সিনেমার মধ্যে একটিও বক্স অফিসে সফলতার মুখ দেখেনি। ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’, ‘কাটপুতলি’, ‘রাম সেতু’ একে একে সবগুলো সিনেমা ফ্লপের খাতায় নাম লেখায়। তাইতো নতুন বছরে সতর্কার সঙ্গে পা ফেলতে চাচ্ছেন ‘খিলাড়ি’ খ্যাত এই অভিনেতা। ‘হেরা ফেরি ৩’-এর পর ‘গোর্খা’ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন অতি সম্প্রতি।

অন্য দিকে গত বছর শাহরুখ, সালমানের কোনো ছবিই মুক্তি পায়নি। ২০২২ সালে সালমানের কোনো সিনেমা মুক্তি না পেলেও ক্যামিও চরিত্রে ধরা দিয়েছেন তেলেগু ‘গডফাদার’ ও মারাঠি ‘ভেদ’ ছবিতে। গত বছর খানদের মধ্যে শুধুমাত্র আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবিটি মুক্তি পায়। যা বক্স অফিসে একদমই সুবিধা করতে পারেনি।

২০২৩ সালে অক্ষয়ের হাতে ‘ওএমজি ২’, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’-এর মতো বেশ কিছু বড় বড় প্রজেক্ট রয়েছে। আশা করা যায়, গত বছরের ব্যর্থতা ভুলে নতুন বছরে সফলতায় ভাসবেন জনপ্রিয় এই অভিনেতা।