NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

১ লাখ টাকার কমে চশমা পরেন না করণ!


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৫, ০৯:৫৪ এএম

>
১ লাখ টাকার কমে চশমা পরেন না করণ!

বলিউড প্রযোজক ও পরিচালক করণ জোহর বরাবরই ফ্যাশন সচেতন। ব্র্যান্ডেড পোশাক, বহুমূল্য প্রসাধনী দ্রব্য আর অবশ্যই পোশাকের সঙ্গে মানানসই অ্যাকসেসরিজ থাকা চাই তার। এ নিয়ে অবশ্য কম উপহাস সইতে হয় না তাকে। এবার জানালেন, এক লাখের কমে সানগ্লাস তিনি পরেনই না। যা শুনে আবারও ট্রোলের বন্যা বইয়ে দিলো নেটিজেনরা।  

সম্প্রতি এক ভিডিও শেয়ার করেছেন শার্ক ট্যাংক ইন্ডিয়ার পিয়ূস বানসাল। যিনি ভারতের জনপ্রিয় আই-ওয়্যার ব্র্যান্ডের মালিক। আসলে সেটি বিজ্ঞাপনী ভিডিও। সেখানেই করণ জোহরকে দেখা গেল বিদেশে ছুটি কাটাতে গেছেন। ক্যাফেতে বসে ফোন করেছেন পিয়ূসকে।

করণকে বলতে শোনা গেল, আরে পিয়ূস লেন্সকার্টে চশমা দেখছিলাম। কী দারুণ কালেকশন! আর দাম ৯৯৯ ডলার তো? যা শুনে পিয়ূস বলেন, আরে না না, ৯৯৯ টাকা। তখনই করণ জোহর হতবাক হয়ে যান। তারপরই সানগ্লাসের দাম নিয়ে কথা বলতে শোনা যায় তাকে।

করণ বলেন, আরে আমি এখন ১ লাখের নিচে চশমা ছাড়া পরতে পারি না। ৯০ হাজার দাম করো। করণের একথা শুনে পিয়ূস বলেন, আরে দামি চশমা বেচার অনেককে পেয়ে যাবে। নিয়ে নাও ওখান থেকে। এরপর করণের মন্তব্য, আচ্ছা তোমারও রইল, আমারও রইল। ৮০ হাজার টাকা। এদিকে পিয়ূস তো নাছোড়বান্দা! সেই প্রস্তাব প্রত্যাখান করে করণের ফোন কেটে দেন তিনি। আর এমন ভিডিও দেখেই ট্রোলের বন্যা বয়ে যায় করণ জোহরকে নিয়ে।

নেটপাড়ার একাংশের মন্তব্য, ‘এত টাকা থাকলে আমার ব্যাংকে পাঠিয়ে দিন।’ কারো বক্তব্য, ‘আপনি চশমা পরে ঘুমোন নাকি বিজ্ঞাপনের সুযোগ আসলে ছাড়তেই চাইছেন না!’