NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

কর্মজীবী বাবা-মায়ের সন্তানের গল্প নিয়ে নাটক


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৩ এএম

>
কর্মজীবী বাবা-মায়ের সন্তানের গল্প নিয়ে নাটক

ব্যবসায়ী সেলিম আহমেদ ও ব্যাংক কর্মকর্তা ফারজানার তিন শিশু সন্তান আলিশা, আয়ান এবং আয়শা। সন্তানদের নিয়ে হাসিখুশি সংসার তাদের। কিন্তু যান্ত্রিক জীবনের জটিলতায় ব্যস্ত বাবা মায়ের সঙ্গে সন্তানদের দূরত্ব তৈরি হয়। নিজেদের ব্যস্ততার ফলে সন্তানদের সময় দেয়া তাদের সম্ভব হয় না। কমলা খালার দেখাশোনায় আর কেয়ারটেকার সবুজের সঙ্গে খেলাধুলা ও খুঁনসুটিতেই শিশুদের সময় কাটে। কিন্তু তারা চায় বাবা মায়ের সঙ্গ।

এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে দুরন্ত টিভির নতুন শিশুতোষ নাটক ‘এলাটিং বেলাটিং’। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে অভিনয় করেছেন জিনাত শানু স্বাগতা, মীর রাব্বি, তামান্না ইসলাম, শিল্পী সরকার অপু, বাদল শিকদার, টুনটুনি সোবহান, রিগ্যান সোহান প্রমুখ। এছাড়া শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে মালিহা শখ, শায়ান মির্জা, সুবাইতা।

২৯ ডিসেম্বর থেকে প্রতিদিন দুপুর ১২টায় ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ৩০ পর্বের ধারাবাহিকটি।