NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

ইচ্ছাকৃতভাবে করোনা আক্রান্ত হলেন গায়িকা


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৫, ০২:০১ এএম

>
ইচ্ছাকৃতভাবে করোনা আক্রান্ত হলেন গায়িকা

হু হু করে বাড়ছে করোনা। চাইলেও কিছু করতে পারছে না সরকার। কারণ করোনা রুখতে ‘জিরো কোভিড নীতি’ প্রণয়ন করা নিয়ে সম্প্রতি চরম বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সরকারকে। সেই বিক্ষোভের মুখে পড়ে বাধ্য হয়ে পিছু হটেছে জিনপিং সরকার, শিথিল করা হয়েছে করোনাবিধি। 

তবে সামনেই বড়দিন। বিশ্বের বাকি অংশের মতো উৎসবে-আনন্দে মাতোয়ারা হবে চীনও। সেই উদযাপনের ভিড় থেকেই যদি সংক্রমণ ছড়ায়? এমন প্রশ্ন জেগেছিল চীনা গায়িকা তথা গীতিকার জেন জিয়াংয়ের। 

এদিকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বড়দিনের উৎসবে গান গাইবেন। সেই প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়াতে না পেরেই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসলেন। ভক্তদের থেকে করোনা সংক্রমিত হওয়ার ভয়ে, জেনে বুঝে আগে থেকেই করোনা বাঁধালেন। সোশ্যাল মিডিয়ায় নিজের এই কাণ্ডের কথা স্বীকার করেছেন খোদ গায়িকা। তার এই স্বীকারোক্তির পরই উঠেছে সমালোচনার ঝড়।

চীনের বিখ্যাত গায়িকা জেন জিয়াং নিজেই সোশ্যাল মিডিয়া ‘ওয়েবো’তে লেখেন, ক্রিসমাস ও নববর্ষের অনুষ্ঠানে তার কনসার্ট রয়েছে। সেখানে গেলে করোনা আক্রান্ত হয়ে যেতে পারেন, এই ভয়ে তিনি আগেভাগেই করোনা আক্রান্ত বন্ধুদের সঙ্গে দেখা করেন। সেখান থেকেই তিনি নিজে করোনা আক্রান্ত হন।

৩৮ বছরের ওই গায়িকা জানিয়েছেন, বন্ধুদের সঙ্গে দেখা করার পরই তার জ্বর আসে, গলা ও শরীরে ব্যাথা শুরু হয়। তবে গায়িকার দাবি, এসব উপসর্গ শুধু একদিনের জন্যই ছিল। এরপর থেকে তার কোনো শারীরিক সমস্যা বা অসুস্থতা হয়নি। কোনো ওষুধ ছাড়াই শুধু প্রচুর পানি ও ভিটাামিন-সি খেয়েই তিনি সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে, গায়িকার পোস্ট ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। নেটিজেনরা তীব্র সমালোচনা করে বলেন, যেখানে গোটা দেশ করোনার সঙ্গে লড়াই করছে, সেখানে আপনি ইচ্ছাকৃতভাবে করোনা আক্রান্ত হচ্ছেন। চূড়ান্ত সমালোচনার মুখে পড়ে গায়িকা পোস্ট ডিলিট করে দেন। পরে তিনি প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন।