NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

মেসি না এমবাপে, কার হাতে বিশ্বকাপ দেখতে চান শাহরুখ?


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:২৯ পিএম

>
মেসি না এমবাপে, কার হাতে বিশ্বকাপ দেখতে চান শাহরুখ?

বিশ্বকাপের ফাইনালে কার হাতে বিশ্বকাপ দেখতে চান? লিয়োনেল মেসি, না কিলিয়ান এমবাপে? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে সমস্যায় পড়লেন শাহরুখ খান। শেষ পর্যন্ত কার নাম করলেন তিনি?

নেটমাধ্যমে ভক্তদের সঙ্গে কথা বলছিলেন শাহরুখ। তাদের ১৫ মিনিট সময় দিয়েছিলেন। তার মধ্যে যার যা প্রশ্ন, তা করতে বলেছিলেন। সেই সব প্রশ্নের জবাব দিয়েছেন শাহরুখ। সেখানে যেমন ‘পাঠান’ ছবিকে নিয়ে প্রশ্ন এসেছিল, তেমনই প্রশ্ন এসেছিল ফুটবল বিশ্বকাপ নিয়ে। তারই জবাব দিতে গিয়ে সমস্যায় পড়ে য়ান শাহরুখ।

dhakapost

এক ভক্ত শাহরুখকে প্রশ্ন করেন, ‘‘বিশ্বকাপের ফাইনালে আপনি কাকে সমর্থন করবেন?’’ জবাবে শাহরুখ বলেন, ‘‘মন বলছে মেসি। তাই না? কিন্তু এমবাপের খেলা দেখতেও খুব ভাল লাগে।’’ শাহরুখের কথা থেকেই স্পষ্ট, সরাসরি কোনও একটি দলকে সমর্থন করছেন না তিনি। কিন্তু তার মন বলছে, মেসি জিতলে বেশি আনন্দ পাবেন।

২০১৪ সালের পরে আরও এক বার বিশ্বকাপের ফাইনালে খেলতে নামছেন মেসি। আগের বার জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তার। কিন্তু এ বার বিশ্বকাপ জিততে মরিয়া মেসি। এই বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। পাঁচটি গোল করেছেন। তিনটি গোল করিয়েছেন। নিজের শেষ বিশ্বকাপে ট্রফি জিততে চাইছেন তাই মরিয়া।

অন্যদিকে ইতিহাসের সামনে দাঁড়িয়ে ফ্রান্স। ব্রাজিলের পরে দ্বিতীয় দল হিসেবে পর পর দু’টি বিশ্বকাপ জিততে পারে তারা। এমবাপে ভালো ছন্দে রয়েছেন। তিনিও পাঁচটি গোল করেছেন। পর পর দু’টি বিশ্বকাপ জেতার লক্ষ্যেই নামবে ফ্রান্স।