NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

প্রতারকের হাতে ঐশ্বরিয়ার পাসপোর্ট!


খবর   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৫, ০৮:৫০ এএম

>
প্রতারকের হাতে ঐশ্বরিয়ার পাসপোর্ট!

প্রতারকদের কাছ থেকে ঐশ্বরিয়া রাই বচ্চনের নামে তৈরি করা পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। মূলত ভারতের উত্তরপ্রদেশ পুলিশ প্রতারণার বিষয়ে অনুসন্ধান করছিল। আর তাতেই প্রতারকদের কাছে মিলল ঐশ্বর্য রাই বচ্চনের পাসপোর্ট।

বেশ কিছুদিন ধরেই উত্তরপ্রদেশ পুলিশের কাছে প্রতারণার অভিযোগ আসছিল। কোথাও ম্যাট্রিমোনিয়াল সাইটের প্রতিনিধি সেজে প্রতারণার অভিযোগ করা হয়েছে। কোথাও আবার কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেজে প্রতারণার অভিযোগ করা হয়েছে। এমন একাধিক অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের সন্দেহ হয়, এসব ঘটনার পেছনে কাজ করছে কোনো গ্যাং।

এ নিয়ে অভিযান চালিয়ে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে ১ কোটি ৮০ লাখ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। শোনা যাচ্ছে, গ্রেপ্তারদের কাছ থেকে লাখ লাখ টাকার নকল বিদেশি মুদ্রা পাওয়া গেছে। কিন্তু প্রতারকদের কাছে ঐশ্বরিয়া রাই বচ্চনের পাসপোর্ট পাওয়া যাবে এমন ধারণা তদন্ত কর্মকর্তাদেরও ছিল না।

সূত্রের খবর, যে পাসপোর্টটি পুলিশ পেয়েছে তাতে ঐশ্বরিয়ার রঙিন ছবি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি গুজরাটের ঠিকানা ব্যবহার করা হয়েছে। সেটিতে জন্ম তারিখ দেওয়া হয়েছে ১৮ এপ্রিল ১৯৯০। পাসপোর্টটি নকল বলেই ধারণা করছে পুলিশ। কিন্তু নকল পাসপোর্ট ঐশ্বরিয়া রাই বচ্চনের নামে কেন বানানো? তার ছবিই বা কেন ব্যবহার করা হয়েছে? তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনায় আর কে বা কারা জড়িত তাও জানার চেষ্টা করছে তারা।