NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

আর্জেন্টিনার জয়ে ব্রাজিলের জার্সি পরলেন পরীমণি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:২৭ পিএম

>
আর্জেন্টিনার জয়ে ব্রাজিলের জার্সি পরলেন পরীমণি

‘কাতার বিশ্বকাপ ফুটবল-২০২২’এর প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এ জয়ের সুবাদে পৌঁছে গেছে স্বপ্নের ফাইনালে। ব্যাপারটিতে বেশ উচ্ছ্বসিত ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি।

আগেই জানা গিয়েছিল লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার বড়সড় ভক্ত পরী। অন্যদিকে পরী-বর রাজ সমর্থন করেন ব্রাজিলকে। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় রাজের ব্রাজিল। অপরদিকে একই রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে সেমিতে পৌঁছে যায় পরীর আর্জেন্টিনা। সেদিনই পরী ঘোষণা দেন, ‘আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্যে ৭ দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব, প্রমিস’।

প্রতিশ্রুতি রাখলেন পরীমণি। স্বামী রাজের জন্য গায়ে জড়ালেন ব্রাজিলের জার্সি। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে ছবিসহ ক্যাপশনে লেখেন, ‘বলেছিলাম আর্জেন্টিনা জিতে গেলে আমি ব্রাজিল সাপোর্টার রাজের জন্যে সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব। এই যে ডে ওয়ান! রাজ ভালো থাইক্কো।’

এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ জেতার পর উচ্ছ্বসিত পরী তার ফেসবুক ওয়ালে লেখেন, ‘হ্যাঁ এটা একেবারেই চমৎকার।’ বোঝাই যাচ্ছে হাওয়ায় ভাসছেন পরীমণি। স্বামীর সঙ্গে খুনসুটিতে ভালোই কাটছে তাদের দাম্পত্য জীবন।