NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

রাজপাল যাদবের স্কুটার ধাক্কা মারল কলেজ শিক্ষার্থীকে


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৭ পিএম

>
রাজপাল যাদবের স্কুটার ধাক্কা মারল কলেজ শিক্ষার্থীকে

শুটিং চলাকালে বলিউড অভিনেতা রাজপাল যাদবের স্কুটার এক কলেজ শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ওই কলেজ শিক্ষার্থী।  

কলেজ শিক্ষার্থীর পক্ষ থেকে শুটিংয়ের অব্যবস্থাপনা এবং দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ আনা হলেও পাল্টা অভিযোগ করা হয়েছে রাজপাল ও শুটিং ইউনিটের পক্ষ থেকে। 

রাজপাল যাদব এবং শ্যুটিংয়ের আরও কয়েক জন থানায় জানিয়েছেন, ওই শিক্ষার্থীসহ আরও কয়েক জন শ্যুটিং চলাকালীন সেখানে এসে নানা রকম সমস্যা সৃষ্টি করেন, শ্যুটিংয়ের কাজে বাধা দেন। 

পুলিশ বলছে, রাজপাল শ্যুটিংয়ের জন্য যে স্কুটারটি চালাচ্ছিলেন, সেটি বেশ পুরনো। রাজপাল সেটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। স্কুটারটির ক্লাচের তারও ছেঁড়া ছিল। সেই অবস্থায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে স্কুটারটি গিয়ে শিক্ষার্থীকে ধাক্কা মারে। বিষয়টি নিয়ে পরে তদন্ত হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।