NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

আলাপ চূড়ান্ত করেও দীঘিকে বাদ দিয়েছেন রাফী


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ০৩:৩১ এএম

>
আলাপ চূড়ান্ত করেও দীঘিকে বাদ দিয়েছেন রাফী

কিছুদিন আগে ঢাকাই সিনেমার পরিচালক রায়হান রাফী তার নতুন সিনেমার ঘোষণা দেন। ‘সুড়ঙ্গ’ নামের সিনেমাটিতে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হবেন ছোট পর্দার সুপারস্টার অভিনেতা আফরান নিশো। তার বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে তমা মির্জাকে।

শোনা যাচ্ছে, ‘সুড়ঙ্গ’ সিনেমায় তমার জায়গাতে প্রথমে নায়িকা হিসেবে ভাবা হয়েছিল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে। কথাবার্তাও সেভাবে চূড়ান্ত হয়েছিল। এরপর দীঘির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন রাফী।

জানা যায়, ছয় মাস আগে এ বিষয়ে দীঘির সঙ্গে কথাও বলেছিলেন। সম্প্রতি নিজের অফিসে ডেকে মৌখিকভাবে দীঘির সঙ্গে আলাপও চূড়ান্ত করেছেন। কিন্তু শেষ মুহূর্তে দীঘিকে বাদ দিয়ে সেখানে তমা মির্জাকে নিয়েছেন রাফী। দীঘিকে বাদ দেওয়ার বিষয়টি তাকে জানানোর প্রয়োজনও মনে করেননি নির্মাতা।

এ বিষয়ে জানতে চাইলে দীঘি বলেন, হ্যাঁ একজন তরুণ নির্মাতা আমাকে তার চলচ্চিত্রে কাস্ট করেছিলেন। শুধু লিখিত চুক্তি বাকি ছিল। কিন্তু আমাকে না জানিয়েই সেখানে অন্য একজন শিল্পীকে নেন। এটা খুবই অন্যায়। এর আগেও একাধিকবার তিনি এ কাজ করেছেন। আমি নাম বলতে চাই না, আমি ন্যাচারাল রিভেঞ্জে বিশ্বাস করি।

এর আগে সোমবার (১২ ডিসেম্বর) দীঘি নিজের ফেসবুকে জানান, তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ওই পোস্টে জানা যায়, দীঘি নানা সময়ে ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হয়েছেন। তাকে কাস্ট করার পরও বাদ দিয়ে অন্যকে নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানার জন্য গণমাধ্যমের তরফে রায়হান রাফীর মোবাইলে ফোন দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।