NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

মালাইকার ওপর চটলেন নোরা, বেরিয়ে গেলেন শো ছেড়ে


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম

>
মালাইকার ওপর চটলেন নোরা, বেরিয়ে গেলেন শো ছেড়ে

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে মালাইকার শো ‘মুভিং উইথ মালাইকা’। এই শো শুরুর আগে থেকেই চর্চায় রয়েছে। মালাইকা তার শো তে নিত্যনতুন বিস্ফোরণ ঘটাচ্ছেন। কখনও অর্জুন কাপুরের সঙ্গে বিয়ে প্রসঙ্গে, কখনও আবার নিজের বোনকেই হাসি খোরাক বানিয়ে। এবার মালাইকা যা করলেন, তাতে আসন ছেড়ে উঠে বেরিয়ে গেলেন নোরা ফাতেহি।

নোরা ফাতেহি ও মালাইকা আরোরা। বলিউডের দুই প্রজন্মের নৃত্যশিল্পী। বেলি ডান্সিংয়ের জন্যেই দেশ জুড়ে দর্শক মোহিত নোরায়। অন্যদিকে, মালাইকা তার রূপ-যৌবন ধরে রাখার টোটকা, তার চালচলন, ব্যক্তিগত জীবন নিয়ে সদা প্রচারের আলোয় থাকেন।

দুজন এবার এক টেবিলে। যদিও আগে এক নাচের রিয়েলিটি শোতে একসঙ্গে দেখা গিয়েছিল নোরা-মালাইকাকে। তবে এবার মালাইকার শোতে উপস্থিত নোরা। তাদের সঙ্গে দেখা গেল নাচের প্রশিক্ষক ও বিচারক টেরেন্স লুইসকে। এমনিতেই নোরার প্রতি টেরেন্সের দুবর্লতা আগেই দেখেছেন টিভির দর্শক। এবার নোরাকে সঙ্গে নিয়ে মালাইকার শোতে দেখা যাবে নাচের প্রশিক্ষককে।

শো-এর নতুন ঝলকে দেখা যাচ্ছে নোরার প্রসঙ্গে মালাইকা বলেন, ‘নোরা কখনও গরম, কখনও ঠান্ডা স্বভাবের।’ ‘ছাইয়া ছাইয়া’ গানেই নাকি দুজনের যুগলবন্দি ঘটানোর চিন্তা-ভাবনা করছিলেন টেরেন্স। তাতে বাদ সাধেন নোরা। ‘আপনি জানেন, আমার নিজেকে মূল্য দিতে হবে’— বলেই বেরিয়ে যান নোরা।

শো-এর টুকরো টুকরো অংশের এই ঝলক দেখেই অনেকেই আবার মুখ বেঁকিয়েছেন। তাদের মতে, সবটাই আসলে প্রচারের কৌশল।