NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

দক্ষিণের সিনেমা দেখায় ২ কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করল উ. কোরিয়া


খবর   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৫, ০৬:১২ এএম

>
দক্ষিণের সিনেমা দেখায় ২ কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করল উ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সিনেমা দেখার অভিযোগে উত্তর কোরিয়ায় দুই কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৬ ও ১৭ বছর বয়সী ওই দুই কিশোরকে উত্তর কোরিয়ার হাইসানের একটি বিমানঘাঁটিতে নিয়ে স্থানীয়দের সামনে গুলি করে হত্যা করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ডেইলি মিরর বলছে, চাঞ্চল্যকর এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা গত অক্টোবরে ঘটলেও বিষয়টি জানাজানি হয়েছে গত সপ্তাহে। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে দুই কিশোরের মৃত্যুদণ্ড কার্যকরের এই তথ্য সামনে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ ওই দুই কিশোরকে জনসাধারণের সামনে হাজিরের পর তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করে। এর পরপরই তাদের গুলি চালিয়ে হত্যা করা হয়।

ডেইলি মিরর বলেছে, ওই সময় কর্তৃপক্ষ ঘোষণা দেয়, যারা দক্ষিণ কোরিয়ার সিনেমা ও নাটক দেখেন বা অন্যদের কাছে বিতরণ করেন এবং যারা অন্য মানুষকে হত্যা করে সামাজিক শৃঙ্খলা নষ্ট করেন তাদের ক্ষমা করা হবে না। শুধু তাই নয়, তারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন।

এর আগে, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, উত্তর কোরিয়া চায় দেশটির বাবা-মায়েরা যেন তাদের সন্তানদের ‘বোমা’, ‘বন্দুক’ ও ‘স্যাটেলাইট’র মতো দেশপ্রেমিক নাম রাখেন। নাগরিকরা তাদের সন্তানদের অত্যন্ত সাদামাটা নাম রাখায় সরকারের পক্ষ থেকে এই ধরনের নাম রাখার নির্দেশও দেওয়া হয়।

দেশটির কর্তৃপক্ষ চায় অভিভাবকরা তাদের সন্তানদের নাম আরও দেশপ্রেমিক ও আদর্শিক উপায়ে রাখুক। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশের মানুষের নামের বিষয়ে একটি নতুন ধারার প্রবর্তন করতে চান।

গত বছর উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং-ইলের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১১ দিনের শোক পালন করা হয় দেশটিতে। এই সময় শোকের অংশ হিসাবে নাগরিকদের হাসি, কেনাকাটা এবং মদ্যপান নিষিদ্ধ করা হয়েছিল বলে জানা যায়।