NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

এবার সিয়ামকে থাপ্পড় মারলেন সুনেরাহ!


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:৪০ এএম

>
এবার সিয়ামকে থাপ্পড় মারলেন সুনেরাহ!

কিছুদিন আগেই অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় সিয়ামকে প্রকাশ্যে চুমু দিচ্ছেন ‘ন ডরাই’ অভিনেত্রী সুনেরাহ। এর প্রতিক্রিয়ায় সুনেরাহকে কষে থাপ্পড় মারেন সিয়াম।

পরে জানা যায়, দীপংকর দীপন পরিচালক ‘অন্তর্জাল’ সিনেমার দৃশ্যধারণের প্রয়োজনেই কাজটি করেছেন জনপ্রিয় এই দুই অভিনয়শিল্পী।

এবার যেন আগের ঘটনার প্রতিশোধ নিলেন সুনেরাহ। একাধিক থাপ্পড় মারলেন সিয়ামকে। মঙ্গলবার সকালে ফেসবুকে ৩১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন সিয়াম। ক্যাপশনে লিখেছেন, ‘থাপ্পড়ের প্রতিশোধ’।

ভিডিওতে দেখা যাচ্ছে, সিয়ামের দুই হাত ধরে আছেন নির্মাতা দীপংকর দীপন। আর তার গালে একের পর এক থাপ্পড় মারছেন সুনেরাহ। যদিও সেই থাপ্পড় হাসিমুখেই বরণ করছেন সিয়াম।

জানা গেছে, বর্তমানে ‘অন্তর্জাল’ সিনেমার দৃশ্যধারণের কাজে থাইল্যান্ডে আছেন সিয়াম ও সুনেরাহ। সেখানেই কাজের ফাঁকে মজার ছলে ভিডিওটি করেছেন।

উল্লেখ্য, ‘অন্তর্জাল’ দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি হয়ে আসছেন সিয়াম ও সুনেরাহ। সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।