NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

ফের এক ফ্রেমে মিমি-নুসরাত, দুজনের সম্পর্কে যা লিখলেন যশ


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০৫:৪৩ পিএম

>
ফের এক ফ্রেমে মিমি-নুসরাত, দুজনের সম্পর্কে যা লিখলেন যশ

মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান দু’জনেই টলিউডের দর্শকপ্রিয় নায়িকা। চলচ্চিত্র অঙ্গনে অর্থাৎ অভিনয় জগতে প্রবেশ ও রাজনীতিতে তাদের হাতেখড়ি প্রায় একই সময়ে। অনেকেরই ধারণা, এই দুই নায়িকার বন্ধুত্বের সম্পর্কে কোনো দ্বন্দ্ব চলছে। কারণ দীর্ঘকাল ধরে তাদের একসঙ্গে দেখা যায় না। তবে এবার ফের দুই বান্ধবীর পুনর্মিলনের খবর দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। 

রোববার অভিনেতা যশ দাশগুপ্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুই বান্ধবীর ছবি পোস্ট করেন। ছবিতে একে অপরের গলা জড়িয়ে রয়েছেন তারা। কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের মেয়ের জন্মদিনে ফের এক ফ্রেমে দেখা গেল মিমি-নুসরাতকে। 

জন্মদিনের অনুষ্ঠানে তোলা ওই ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যশ লিখেন, ‘দিজ বন্ড’। অর্থাৎ দু’জনের নিবিড় সম্পর্কের কথাই মনে করিয়ে দিয়েছেন তিনি। 

যশের এই পোস্ট নুসরত ও মিমি দু’জনেই শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। অভিনেত্রী মানেই তাদের মধ্যে অদৃশ্য প্রতিযোগিতা সর্বদা। কিন্তু প্রথম হওয়ার প্রতিযোগিতা পেরিয়ে বন্ধুত্বের সম্পর্ককেই আগাগোড়া প্রাধান্য দিয়েছেন মিমি-নুসরাত। মাঝে অবশ্য দূরত্ব আঁচ পাওয়া গেলেও ফের এই দুই তারকার ফেমবন্দি যেন সুসম্পর্কের আভাস দিচ্ছে।

এক সময় মিমি-নুসরাত একে অপরকে ‘বোনুয়া’ নামে ডাকতেন। কিন্তু টলিপাড়ায় সম্পর্কের সমীকরণ বদলাতে বেশি সময় লাগে না। হঠাৎ তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। দু’জনের সম্পর্কের ফাটল নিয়ে চলচ্চিত্র অঙ্গনে বিভিন্ন সময়ে গুঞ্জনও রটেছে। তবে কেন এমনটা হলো এর কারণ আজও অস্পষ্ট। নিজের ব্যক্তিগত জীবন একটা আড়ালেই রাখতে পছন্দ করেন মিমি। নুসরাত যখন অন্তঃসত্ত্বা, তখন একাধিকবার রান্না করা খাবার পাঠিয়েছিলেন মিমি। এমনটি নুসরাতের বাসায় উপহারও পাঠিয়েছিলেন মিমি।