NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

ফিলিপাইনের বিরোধপূর্ণ দ্বীপে যাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৫, ০৯:৪১ এএম

ফিলিপাইনের বিরোধপূর্ণ দ্বীপে যাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা

আর্ন্তজাতিক ডেস্ক: বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের মালিকানাধীন পালাওয়ান দ্বীপ সফর করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। দ্বীপটি সফরে আগামী মঙ্গলবার যাবেন কমলা।

জ্যেষ্ঠ একজন প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পালাওয়ানের স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সুশীলসমাজের নেতা এবং ফিলিপাইনের উপকূলরক্ষী প্রতিনিধিদের সঙ্গে কমলা দেখা করবেন।

পালাওয়ান দ্বীপের কিছু অংশ এবং দক্ষিণ চীন সাগরের বেশির ভাগ এলাকা নিজেদের বলে দাবি করে চীন।

 

 

প্রশাসনিক কর্মকর্তা আরো বলেন, কমলা হ্যারিসের সফরের মধ্য দিয়ে দক্ষিণ চীন সাগরে নিয়মভিত্তিক আন্তর্জাতিক সামুদ্রিক শৃঙ্খলা বজায় রাখতে ফিলিপাইনের মিত্রদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হবে।  

এই সফরে সামুদ্রিক জীবিকা নির্বাহে সহযোগিতা এবং অবৈধ, অনিয়ন্ত্রিত ও গোপনে মাছ ধরা বন্ধে পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও প্রতিশ্রুতি দিতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

প্রসঙ্গত দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ স্প্রাটলি দ্বীপপুঞ্জ এলাকার কাছে পালাওয়ান দ্বীপের অবস্থান। স্প্রাটলিতে নৌবন্দর ও বিমানবন্দর নির্মাণের জন্য চীন এরই মধ্যে সমুদ্রের তলদেশকে প্রস্তুত করার কাজ করছে।

সূত্র : রয়টার্স।