NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হলেন মেলানিয়া ট্রাম্পের আইনজীবী


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৫, ০৪:১৮ এএম

স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হলেন মেলানিয়া ট্রাম্পের আইনজীবী

আর্ন্তজাতিক ডেস্ক: স্লোভেনিয়ায় প্রথমবার কোনো নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট নাতাশা পিয়ার্স মুসার পেশায় সাংবাদিক ও আইনজীবী। সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আইনজীবী ছিলেন তিনি।

বিবিসি জানিয়েছে, স্লোভেনিয়ার মধ্য-বামপন্থি সরকারের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন নাতাশা পিয়ার্স মুসার।

 

রক্ষণশীল ধারার প্রবীণ রাজনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে পরাজিত করেছেন তিনি।

 

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৫৪ শতাংশ ভোট পেয়েছেন নাতাশা। নির্বাচনে জিতে নাতাশা বলেছেন, স্লোভেনিয়া এমন একজনকে প্রেসিডেন্ট নির্বাচন করেছেন, যিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাশাপাশি যে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে ইইউ প্রতিষ্ঠিত তাতে বিশ্বাস রাখেন।

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব কঠিন সময় পার করছে। তরুণরা এখন আমাদের রাজনৈতিক নেতাদের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিচ্ছে এই পৃথিবীকে দেখভাল করার; যাতে আমাদের পরবর্তী প্রজন্ম, শিশুরা সুস্থ ও সুন্দর পরিবেশে জীবনযাপন করতে পারে।

নির্বাচিত হওয়ায় সশস্ত্র বাহিনীর প্রধান হবেন নাতাশা। এছাড়া দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিয়োগের ক্ষমতাও পাবেন।

প্রসঙ্গত, মেলানিয়া ট্রাম্পের জন্ম স্লোভেনিয়ায়। সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার স্বার্থ রক্ষায় আইনজীবী হিসেবে কাজ করেছিলেন নাতাশা।
সূত্র: বিবিসি।