NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

শরীর নিয়ে নয় সমালোচনা হোক কাজ ঘিরে : রাশমিকা


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:২৬ এএম

>
শরীর নিয়ে নয় সমালোচনা হোক কাজ ঘিরে : রাশমিকা

দিনের পর দিন কটু কথা শুনে যেতে হচ্ছে। তিনি নাকি বিজয় দেবেরাকোন্ডার প্রেমিকা! ইনস্টাগ্রামে ছোটবেলার ছবি দিলেও সরাসরি ‘যৌনকর্মী’ বলে আক্রমণ করা হয় রাশমিকা মান্দানাকে। তিনি হট প্যান্ট পরলেও বিদ্রুপ করা হচ্ছে, আবার শাড়ি পরলেও। কেন সবাই বিরূপ ‘পুষ্পা’ অভিনেত্রীর প্রতি?

নেটদুনিয়ায় চোখ রেখে ভেঙে পড়েছিলেন রাশমিকা। তা নিয়ে একটি দীর্ঘ পোস্ট করলেন ইনস্টাগ্রামে। সেই সঙ্গে ভালোবাসা জানালেন অনুরাগীদের, যারা সব কিছুর মধ্যেও পাশে ছিলেন অভিনেত্রীর।

রাশমিকা লেখেন, ‘ভালোবাসা জানাই তাদের সকলকে, যাদের কাছে এর দাম রয়েছে। অনেক মেসেজ পেয়েছি, যাতে আপনারা আমার মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পড়ে মনের জোর পেয়েছি। আমার ভেতরে উষ্ণতার সঞ্চার করেছে। আমার কাছে এ অনেকখানি।’ নিজের একটি ছবি দিয়ে এত দিনে একটি ইতিবাচক সকাল শুরু করেন অভিনেত্রী। যা দেখে শুভেচ্ছা জানান অনুরাগীরাও।