NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল: মিমকে পরীমণি


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:৫৮ পিএম

>
নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল: মিমকে পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন বৃহস্পতিবার (১০ নভেম্বর)। আর এদিন তাকে নিয়ে ক্ষোভ ঝাড়লেন আলোচিত নায়িকা পরীমণি। এদিনের প্রথম প্রহরে হঠাৎ করেই যেন মিম, স্বামী অভিনেতা শরিফুল রাজ ও নির্মাতা রায়হান রাফীর ওপর ক্ষেপলেন পরী।

এদিন রাত সোয়া ২টার দিকে পরীমণি তাদের ওপর অভিযোগ এনে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টের শুরুতেই নির্মাতা রায়হান রাফীকে ট্যাগ করে পরী লেখেন, ‘সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!' এরপর মিমকে ট্যাগ করে লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ সবশেষ নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই নায়িকার ভাষ্য, ‘এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’

পরীমণির পোস্ট
পরীমণির পোস্ট

সম্প্রতি রায়হান রাফীর পরিচালনায় ‘পরাণ’ ও ‘দামাল’ মুক্তি পায়। দুটি সিনেমাতেই মিমের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন পরীমণির স্বামী, অভিনেতা শরিফুল রাজ। সিনেমা দুটি ব্যাপক সাফল্যও পেয়েছে। সেখান থেকে রাজ-মিমের মধ্যে কোনো কিছু দেখেছেন কীনা তা পরীমণিই ভালো বলতে পারবেন!

 

তবে এর আগে ‘দামাল’ সিনেমার একটি অনুষ্ঠানে রাজ মিমের হাত ধরে দাঁড়িয়ে থাকা এবং ছবি তোলা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন পরী। তখন তিনি এ প্রসঙ্গ টেনে নায়ক সিয়ামের প্রশংসা করে লিখেছিলেন, ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা চটকি করতে দেখি নাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে (পাশে লাভ ইমোজি জুড়ে দেন)।’

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।