NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

সমালোচনার মুখে ইতালির নতুন অভিবাসন নীতি


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৫, ০৩:৪৯ এএম

সমালোচনার মুখে ইতালির নতুন অভিবাসন নীতি

আর্ন্তজাতিক ডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বে গঠিত নতুন সরকার অবৈধ অভিবাসন দমনের প্রচারণার প্রতিশ্রুতি অনুসরণ করছে। সেই প্রেক্ষিতে ইতালীয় বন্দরে প্রবেশকারী দাতব্য সংস্থার উদ্ধারকারী জাহাজ থেকে দুই শতাধিক শরণার্থীকে নামতে বাধা দেওয়া হয়েছে।

গত ১৪ দিন ধরে এসওএস মেডিটেরানি, এসওএস হিউম্যানিটি এবং ডক্টরস উইদআউট বর্ডারসহ ইউরোপীয় বিভিন্ন দাতব্য সংস্থা পরিচালিত জাহাজগুলো ইতালির বন্দরে নোঙর করার চেষ্টা করছে। তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা করা অতিরিক্ত বোঝাই নৌকা থেকে কয়েকশ অভিবাসীকে উদ্ধার করে ইতালিতে নামানোর চেষ্টা করছে।

 

 

গতকাল রবিবার বার্লিন পরিচালিত হিউম্যানিটি-১ এবং নরওয়ের পতাকাবাহী জিও ব্যারেন্টস জাহাজকে কিছু অভিবাসী নামাতে ইতালির কাতানিয়া বন্দরে নোঙর করার অনুমতি দেয় দেশটির কর্তৃপক্ষ। তবে শুধুমাত্র কিছু নির্দিষ্ট গোষ্ঠী নামার অনুমতি পেয়েছিল।

হিউম্যানিটি-১ জাহাজ ১৪৪ জন শিশু, গর্ভবতী নারী, শিশুসহ মা এবং জরুরী চিকিৎসা সেবার প্রয়োজন এমন মানুষদের নামাতে পেরেছিল এবং জাহাজে ৩৫ জন পুরুষ রয়ে যায়। অন্যদিকে জিও ব্যারেন্টস জাহাজকে ৩৫৭ জন অভিবাসী নামানোর অনুমতি দেওয়া হলেও ২১৫ জন পুরুষ এখনো জাহাজ ছাড়তে পারেননি।

ইতালীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি বলেছেন, যারা 'দুর্বল' হিসেবে বিবেচিত হবে না তাদের অবশ্যই ইতালীয় জলসীমা ছেড়ে যেতে হবে। তিনি জোর দিয়ে বলেছেন, এ কাজটি দাতব্য সংস্থাগুলোরই করা উচিত, যারা অভিবাসীদের প্রথম উদ্ধার করেছিল।

'যতক্ষণ না সমুদ্রে দুর্দশা থেকে উদ্ধার করা সব জীবিতদের নামানো হচ্ছে' ততক্ষণ কাতানিয়া বন্দর ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন দাতব্য সংস্থার জাহাজগুলোর ক্যাপ্টেন। এ ছাড়া এসওএস হিউম্যানিটি ইউরোপীয় আইন এবং জেনেভা শরণার্থী কনভেনশন লঙ্ঘনের অভিযোগ এনে রোমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে অন্য দুটি দাতব্য সংস্থার জাহাজ সমুদ্রে আটকা পড়েছে, কারণ কোনো ইতালীয় বন্দর তাদের গ্রহণ করতে রাজি নয়। জার্মান পরিচালিত রাইজ এবভ জাহাজে বর্তমানে ৯৩ জন যাত্রী রয়েছে এবং এসওএস মেডিটারানীর ওশান ভাইকিং জাহাজে প্রায় ২৩৪ জন যাত্রী রয়েছে।

ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইতালির সংসদ সদস্যদের উদ্দেশে তার উদ্বোধনী বক্তৃতার সময় তার সরকারের শীর্ষ অগ্রাধিকারগুলোর মধ্যে অবৈধ অভিবাসনকে গুরুত্ব দিয়েছেন বলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্র : আরটি