NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

মৌসুমীর জন্মদিনে মধ্যরাতে চমকে দিলেন ওমর সানী


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ১০:২৭ এএম

>
মৌসুমীর জন্মদিনে মধ্যরাতে চমকে দিলেন ওমর সানী

ঢাকাই সিনেমার নব্বই দশকের অন্যতম নায়িকা আরিফা পারভিন মৌসুমীর জন্মদিন আজ। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে চলচ্চিত্রে আসা এ তারকা পা দিলেন পঞ্চাশে। দিনটি ঘিরে ঘরোয়া ও আনুষ্ঠানিকভাবে উদযাপন চলছে। ইতোমধ্যে উপহার দিয়ে মৌসুমীকে চমকে দিয়েছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। রাত ১২টায় বাসায় কাটা হয়েছে কেক।

‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে সুস্থ রাখুন পরিবার নিয়ে ভালো রাখুন’— এভাবেই আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) জন্মদিনের প্রথম প্রহরে নন্দিত চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিনে শুভেচ্ছা জানান তার স্বামী জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

ওমর সানী বুধবার রাত ১২টার পর পারিবারিকভাবে জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটেন। পরে সেই ছবি ও একটি ভিডিও তার ফেসবুকে আপলোড করেন। সঙ্গে তিনি স্ট্যাটাসে লেখেন, শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে সুস্থ রাখুন পরিবার নিয়ে ভালো রাখুন। তোমার জন্মদিনে সবার মাঝে আমিও একজন ভালোবাসার মানুষ, সবাই দোয়া করবেন ওর জন্য। শুভ জন্মদিন।

পরিবারের সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে মৌসুমী-ওমর সানী
পরিবারের সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে মৌসুমী-ওমর সানী

১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্ম মৌসুমীর। বাবা নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ১৯৯৩ সালে চলচ্চিত্রে আসেন ঢালিউডের ‘প্রিয়দর্শিনী’। এরপর আর পেছনে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন একে একে শতাধিক সিনেমা। ‘মেঘলা আকাশ’, ‘দেবদাস’, ও ‘তারকাঁটা’ ছবির জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

আরও পড়ুন : সিনেমা হোক দখিনা হাওয়ায় দুরন্ত পালতোলা নাও 

মৌসুমী ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন। চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে।