NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

ইরাকে গাড়ি বিস্ফোরণে নিহত ১০, আহত ২০


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৫, ০৩:২২ এএম

ইরাকে গাড়ি বিস্ফোরণে নিহত ১০, আহত ২০

আর্ন্তজাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ২০ জনের বেশি মানুষ। নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার পূর্ব বাগদাদে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

নিরাপত্তা বাহিনীর ওই সূত্র জানিয়েছে, ফুটবল স্টেডিয়ামের কাছের একটি গ্যারেজের গাড়িতে বিস্ফোরক বেঁধে রাখা ছিল। গ্যারেজের কাছেই রাখা ছিল গ্যাসবাহী ট্যাংকার।

 

গাড়িতে বেঁধে রাখা বিস্ফোরক থেকে সেই ট্যাংকারেও বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে বিস্ফোরণে হতাহতের ঘটনাটি ঘটে।

 

ইরাকের সরকারি কর্মকর্তারা জানান, বিস্ফোরণে নিহতদের মধ্যে বেশির ভাগই কিশোর। বাড়ির কাছের ওই স্টেডিয়ামে ফুটবল খেলছিল ওই কিশোররা।

ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব বাগদাদে একটি গ্যারেজে থাকা গ্যাসবাহী ট্যাংকারে বিস্ফোরণে বেশ কিছু মানুষ নিহত হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
সূত্র : রয়টার্স।