NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

ভিডিও: আদালত চত্বরে দুই নারী আইনজীবীর চুলোচুলি


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৫, ০৮:৪৮ এএম

>
ভিডিও: আদালত চত্বরে দুই নারী আইনজীবীর চুলোচুলি

আদালতে প্রতিনিয়ত দু’পক্ষের সওয়াল-যুদ্ধ, যুক্তি পাল্টা-যুক্তির লড়াই চলে যাদের, সেই আইনজীবীরাই জড়ালেন মারামারি, চুলোচুলি আর হাতাহাতিতে। আদালত প্রাঙ্গনে রীতিমতো সংঘাতে জড়িয়ে পড়লেন দুই নারী আইনজীবী। আদালতে দুই নারী আইনজীবীর এই মারপিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আইনজীবীদের মারামারির এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কাসগঞ্জের আদালত চত্বরে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার।

ভিডিওতে দেখা যায়, একজনের পরনে শাড়ি। গায়ে জড়ানো উকিলের কোট। অন্যজনের পরনে প্যান্ট-শার্ট। রয়েছে উকিলের কোটও। তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাত ধরে টানাটানি চলে কিছুক্ষণ। পরে এক নারী অপর জনের গালে সপাটে চড় বসিয়ে দেন। তারপর রীতিমতো হাতাহাতিতে জড়ান তারা।

এখানেই শেষ নয়, ওই দুই নারী আইনজীবীকে পরস্পরের চুল ধরে টানাটানি করতেও দেখা যায়। তাদের এমন লড়াই থামাতে আশপাশে অনেক মানুষ জড়ো হয়ে যান। কিন্তু তারা মারামারি থামাতে ব্যর্থ হন। এ সময় হঠাৎ ঘটনাস্থলে হাজির হন এক নারী পুলিশকর্মী।

ভিডিওতে দেখা যায়, মারামারিতে লিপ্ত দুই নারী আইনজীবীকে থামাতে প্রথমে রীতিমতো হিমশিম খান ওই পুলিশ সদস্যও। পরে কোনও রকমে তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।

দুই নারী আইনজীবীর মারামারি দেখতে আদালত চত্বরে ভিড় জমান অন্য আইনজীবীরাও। তাদের মধ্যে কেউ কেউ এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। তবে উত্তরপ্রদেশের ওই দুই নারী আইনজীবী কী নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন তা জানা যায়নি।