NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

অভিনয় ছাড়ছি না : ইভা মেন্ডেজ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:০৮ এএম

অভিনয় ছাড়ছি না : ইভা মেন্ডেজ

বিনোদন ডেস্ক: অভিনেত্রী ইভা মেন্ডেজ অভিনয় ছেড়ে দিচ্ছেন, এমন সংবাদে বেশ সরগরম ছিল হলিউড। বেশ কিছু প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে বিষয়টি। সংবাদটি প্রকাশের পর ইভার ভক্তরাও বেশ হতাশ হয়েছিল।  তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইভা নিজেই জানালেন, তিনি আসলে অভিনয় ছাড়ছেন না।

শুক্রবার (৭ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রী লিখেছেন যে তিনি হলিউড থেকে অবসর নিয়েছেন বলে যে দাবি উঠেছে, তা সত্য নয়।  

kalerkantho

তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যেটিতে তাঁর অবসর সম্পর্কে প্রকাশিত বেশ কিছু সংবাদের হেডলাইন দেখা গেছে। ভিডিওটির ক্যাপশনে তিনি ব্যাখ্যা করেছেন যে নিজের পরিবারকে সময় দিতেই হলিউড থেকে দূরে আছেন তিনি। তবে অভিনয় ছাড়েননি।  

তিনি বলেছেন, ‘আমি আমার বাচ্চাদের সঙ্গে বাড়িতে থাকতে চেয়েছি। তাদের সময় দিতে চেয়েছি। তাই অভিনয় থেকে দূরে আছি। আমার কন্যা এসমেরেল্ডা, যার বয়স ৮ এবং আমাদা, যার বয়স ৬- তাদের আমাকে প্রয়োজন। এ ছাড়া আমার অন্যান্য ব্যাবসায়িক উদ্যোগের কারণে অভিনয় থেকে দূরে থাকতে হয়েছে আমাকে। ’

kalerkantho

বাচ্চাদের নিয়েই ব্যস্ত রয়েছেন ইভা

এই অভিনেত্রী আরো উল্লেখ করেন যে তাকে দেওয়া সেই সময়ের সিনেমার প্রস্তাবগুলোও মানসম্মত ছিল না।  তাই তিনি পরিবারকেই বেছে নিয়েছিলেন। এরপর তিনি স্পষ্ট করে দেন যে তিনি অভিনয় ছাড়ছেন না।  

স্বামীর সঙ্গে ইভা

গত মার্চ মাসে ‘দ্য ভিউ’-এর সঙ্গে কথোপকথনে এই অভিনেত্রী বলেছিলেন, ‘আমি কী করব তার একটি সংক্ষিপ্ত তালিকা আছে। আমার বাচ্চারা আসার আগে আমি সব ধরনের স্ক্রিপ্টে কাজ করেছি। তবে এখন সহিংসতা বা যৌনতামূলক কিছুতে কাজ করব না। ’

ইভাকে ২০১৫ সালের ফ্যান্টাসি থ্রিলার ‘লস্ট রিভার’-এ দেখা গিয়েছিল, যেটি পরিচালনা করেছেন গসলিং। এরপর ২০২১ সালে শিশুদের শো ‘ব্লুয়ে’তে একটি চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন এই অভিনেত্রী।  

সূত্র : পেইজ সিক্স।