NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

মালদ্বীপের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান ডিএনসিসির


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:১৬ এএম

>
মালদ্বীপের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান ডিএনসিসির

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা বলেছেন, আন্তঃদ্বীপ সংযোগ, গ্রিন ট্যুরিজম, জলবায়ু উপযোগী অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে মালদ্বীপের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন নিশ্চিত হয়েছে। মালদ্বীপের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। পর্যটনসহ অন্যান্য উত্তম কার্যক্রমের মডেল ও অভিজ্ঞতা বিনিময় করা যায়।

সোমবার (৩ অক্টোবর) ঢাকায় মালদ্বীপ হাইকমিশনে মালদ্বীপের পর্যটন শিল্পের ৫০ বছর পূর্তিতে শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামিরের সঙ্গে আলাপকালে ডিএনসিসির সিইও সেলিম রেজা বলেন, ভারত মহাসাগরের বুকে প্রায় ১২০০ দ্বীপ নিয়ে মালার মতো ছড়িয়ে থাকা একটি দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। রৌদ্রোজ্জ্বল দিন, নীলাভ-সবুজ জলরাশি, সাদা বালুকাময় সমুদ্রসৈকত ও উন্নতমানের পর্যটনের কারণে মালদ্বীপ সারা বিশ্বের মানুষের কাছে একটি আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে।

 

এসময় মালদ্বীপের সঙ্গে পর্যটন খাত নিয়ে কাজ করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা।

পরে ডিএনসিসির সিইও মো. সেলিম রেজা চিত্রাঙ্কন প্রদর্শনী ঘুরে দেখেন এবং হাইকমিশনে রক্ষিত বইয়ে মন্তব্য লিখেন। শুরুতে ঢাকায় মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির ডিএনসিসির প্রতিনিধি দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা প্রদর্শনীতে অংশ নেন। এসময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, মেয়রের একান্ত সচিব শাহ্‌ মোজাহিদ উদ্দিন।