নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, নিখোঁজ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
তিনি বন্যায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
খবর প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ০৯:০৮ এএম

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, নিখোঁজ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
তিনি বন্যায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এক বার্তায় গুতেরেস বলেন, ভয়াবহ বন্যায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, অনেকে নিখোঁজ রয়েছেন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে; এ ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত।
ক্ষতিগ্রস্ত সবার প্রতি সংহতি জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, নেপাল সরকারের নেতৃত্বে চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে জাতিসংঘের বিভিন্ন দল ও অংশীদাররা সরঞ্জাম ও জনবল পাঠানোর উদ্যোগ নিয়েছে।
নেপালে আকস্মিক বন্যায় অন্তত ১৫৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসির খবরে বলা হয়েছে, নেপাল পুলিশ ১৫৭টি মরদেহ উদ্ধার করেছে।