NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

ভিডিও: ‘আর করব না ম্যাম, সত্যি বলছি’


খবর   প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৫, ১২:৪৯ এএম

>
ভিডিও: ‘আর করব না ম্যাম, সত্যি বলছি’

স্কুলশিক্ষিকা বসে আছেন চেয়ারে। সামনে দাঁড়িয়ে এক শিশু শিক্ষার্থী। শিক্ষিকার হাত ধরে তার রাগ ভাঙানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে শিশুটিকে। এমনকি এক সময় শিক্ষিকার রাগ ভাঙাতে তার গালে চুম্বনও করে দেয় সে।

ভারতের বিহার প্রদেশের ছপরার একটি স্কুলের এই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকের শৈশবের স্মৃতিকে উস্কে দিয়েছে  ভিডিওটি। শিক্ষিকা এবং খুদে শিক্ষার্থীর কথোপকথন মন ছুঁয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের।

ভিডিওতে শিক্ষিকা ও ক্ষুদে সেই শিক্ষার্থীর কথোপকথনের কিছু অংশ:

শিক্ষিকা : তোমার সঙ্গে কথা বলব না। আমি রাগ করেছি।

শিশু শিক্ষার্থী : ম্যাম, আমি আর দুষ্টুমি করব না। সত্যি বলছি।

শিক্ষিকা : তুমি বার বারই বলো, আমি আর করব না। কিন্তু আবার সেই দুষ্টুমি করো।

শিশু শিক্ষার্থী : আর করব না, ম্যাম। আর করব না।

শিক্ষিকা মুখ ঘুরিয়ে রাখেন। কিন্তু শিশুটি তার কাছে গিয়ে আদর করে বলে, আর করব না, করব না। 

 

শিক্ষিকা : প্রমিস, তুমি আর দুষ্টুমি করবে না?

শিশু শিক্ষার্থী : একদম। (এর পরই শিক্ষিকা তার গালে শিশুটিকে চুমু দিতে বলে) শিশুটি শিক্ষিকাকে চুমু দেয়, শিক্ষিকাও দেন শিশুটিকে। 

শেষ পর্যন্ত শিক্ষিকার রাগ ভাঙাতে সফল হয় শিশুটি। স্কুলে দুষ্টুমি করেনি এমন ছেলেমেয়ে খুঁজে পাওয়া যায় না। সেই দুষ্টুমি করতে গিয়ে কখনো শিক্ষকের হাতে ধরা পড়ে মার খেয়েছে, কখনো শাস্তির মুখে পড়তে হয়েছে।

প্রত্যেকেরই স্কুলজীবনের এমন স্মৃতি রয়েছে। স্কুলজীবন পেরিয়ে এসে সেই স্মৃতি এখনো অনেকে হাতড়ে বেড়ান।