NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ ও কানাডীয়রা


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ ও কানাডীয়রা

যুক্তরাজ্য ও কানাডার নাগরিকরা মঙ্গলবার থেকে ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে বলে নিশ্চিত করেছে বেইজিং। দুই দেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি গত জানুয়ারিতে বেইজিং সফর করেন। সফরকালে তারা চীনের সঙ্গে সম্পর্ক জোরদার এবং ক্রমে উত্তেজিত হয়ে ওঠা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

 

প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মতো শীর্ষ চীনা নেতাদের সঙ্গে বৈঠকের পর উভয় নেতাই আলোচনার অগ্রগতির প্রশংসা করেছেন। এর মধ্যে তাদের নাগরিকদের চীনে ভিসা-মুক্ত প্রবেশাধিকারের মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এ চুক্তি নিশ্চিত করে জানিয়েছে, কানাডিয়ান এবং ব্রিটিশ নাগরিকরা মঙ্গলবার থেকে ভিসা মুক্ত ভাবে চীন ভ্রমণ করতে পারবে। এই নীতিটি ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

 

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভিসা ছাড়াই এ দেশগুলোর সাধারণ পাসপোর্টধারীরা ব্যবসা, পর্যটন, আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা, বিনিময় বা ট্রানজিটের জন্য ৩০ দিনের বেশি সময়ের জন্য চীনে প্রবেশ করতে পারবেন।’

এতে আরো বলা হয়েছে, ‘চীন এবং অন্যান্য দেশের মানুষের মধ্যে সংস্কৃতি বিনিময় আরো সহজ হবে।’