NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ইসরাইলি হামলায় নিহত ৩, তীব্র বন্যায় ভোগান্তিতে হাজারো ফিলিস্তিনি


খবর   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

ইসরাইলি হামলায় নিহত ৩, তীব্র বন্যায় ভোগান্তিতে হাজারো ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনী চালানো সবশেষ হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সঙ্গে টানা ভারি বৃষ্টিতে প্লাবিত হয়েছে গাজার হাজারো অস্থায়ী আশ্রয়কেন্দ্র, যেখানে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

রোববার (১৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে নাসের মেডিকেল কমপ্লেক্সের এক সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বদিকে ইসরাইলি বোমা হামলায় তিনজন নিহত হন। একই দিনে ইসরাইলি বাহিনী গাজা সিটির জেইতুন এলাকার পাশাপাশি রাফাহের নিকটবর্তী কিছু এলাকায়ও হামলা চালায়।

গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল-খালিলি জানান, যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরাইলি সেনারা  যে ‘ইয়োলো লাইন’-এর পেছনে সরে গেছে বলে দাবি করে, সেই লাইনের আশপাশেও তারা নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। 

তিনি বলেন, ‘ইয়োলো লাইন’র কাছে থাকা পরিবারগুলোর পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। সেনাবাহিনী এখনো আবাসিক ভবন ধ্বংস করছে এবং আতঙ্ক ছড়াচ্ছে, এদিকে প্রবল বৃষ্টিতে তাদের অস্থায়ী আশ্রয় প্লাবিত হচ্ছে।

 

 

ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানায়, গাজায় গত দুই বছরের নির্বিচার বোমাবর্ষণে যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে এমন প্রায় ১৩ হাজার পরিবার এখন তীব্র ঠান্ডা ও বন্যার মধ্যে অত্যন্ত দুর্বল ও অপ্রতুল আশ্রয়ে দিন কাটাচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গাজার মোট ভবন ও আবাসিক ইউনিটের ৮০ শতাংশের বেশি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইল এখনো গাজায় তাঁবু ও মোবাইল হোমসহ জরুরি আশ্রয়সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে—যা সংকটগ্রস্ত মানুষের ভোগান্তিকে আরও গভীর করছে।