NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

নিউইয়র্কে বিএনপির ৩১ দফার জনসংযোগে যুবদল নেতৃবৃন্দ


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

নিউইয়র্কে বিএনপির ৩১ দফার জনসংযোগে যুবদল নেতৃবৃন্দ

হাকিকুল ইসলাম খোকন, 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রতি প্রবাসীদের সমর্থন আরো জোরদারকল্পে যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে রবিবার,৯ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদল নেতা মাজহারুল ইসলাম জনি এবং পরিচালনা করেন যুবদল নেতা আহাম্মদ রিপন ও জাহেদ হাসান সুমন খাঁ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতিন।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন ইঞ্জিনিয়ার রহমান সায়েম, সাবেক ছাত্রনেতা জাকির আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদল নেতা দেলোয়ার হোসেন শিপন ,যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ, বিএনপি নেতা কৃষিবিদ মোহাম্মেদ সুলায়মান, দেওয়ান কাওসার, ওয়েস আহমেদ, কাওসার আহমেদ, এম এ মজিদ, সাদাত হোসেন রাজু। এছাড়াও ছিলেন যুবদল নেতা শামীম আহমেদ, ফয়সল চৌধুরী, সাদিক রহমান , দেওয়ান মেহরাব চৌধুরী, জাকারিয়া অপু, শেখ আনসার আলী , সিদ্দীক মিশ্রী , ফজলুর রহমান ,কাজী মুবীন ,মোহাম্মেদ মান্নান, তারেক আহমেদ, ফয়সল আহমেদ, শাহরুখ ইসলাম ফারহান , মেহেদী হাসান, নাঈম আহমেদ, সুলতান চৌধুরী , রাজ্ ইসলাম, সেলিম উদ্দিন, এনায়েত খান প্রমুখ। পুরো কর্মসূচিতে নেতাকর্মীরা জনগণের মাঝে বিএনপি’র ৩১ দফার তাৎপর্য তুলে ধরেন এবং রাষ্ট্র পুনর্গঠনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।