NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

বিপুলসংখ্যক বাংলাদেশী শিক্ষার্থী অংশ নিচ্ছে-বুধবার স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষা


খবর   প্রকাশিত:  ১০ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

বিপুলসংখ্যক বাংলাদেশী শিক্ষার্থী অংশ নিচ্ছে-বুধবার স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষা

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বুধবার ১২ নভেম্বর নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের এইটথ গ্রেডের শিক্ষার্থীদের  জন্য স্পেশালাইজড হাইস্কুল এডমিশন টেস্ট বা ভর্তি পরীক্ষা হবে। আর চার্টার স্কুল ও হোমস্কুল প্রোগ্রামের এইটথ গ্রেডের শিক্ষার্থীদের জন্য ভার্ত পরীক্ষা হবে ১৫ অথবা ১৬ নভেম্বর শনি ও রবিবার। এছাড়াও নাইনথ গ্রেডের শিক্ষার্থীদের এই ভর্তি পরীক্ষা হবে ২২ বা ২৩ নভেম্বর। ইতিমধ্যেই, অর্থাৎ ২১ অক্টোবর এই ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুকদের নাম রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব এডুকেশনের ওয়েবসাইটে  বলা হয়েছে, এই ভর্তি পরীক্ষা হবে ডিজিটাল পদ্ধতিতে। এইসব তথ্য বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয় গুরুত্বের সাথে সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয় ।তবে যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে তাদের স্কুলের গাইডেন্স কাউন্সেলর এসব বিষয়ে জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন টিউটোরিয়াল সেন্টার স্পেশালাইজড হাইস্কুল টেস্টের প্রশিক্ষণ ক্লাসে এইসব তথ্য জানিয়েছেন। এছাড়াও আরো বেশ কয়েকটি পদ্ধতিগত পরিবর্তন আসবে এ বছরের পরীক্ষায়। যারা এ বিষয়ে অবহিত নয়, তাদের অভিভাবকরা আবার ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত জেনে নিতে পারেন।
বাংলাদেশী টিউটোরিয়াল গুলো অভিভাবকদের উদ্দেশে কয়েকটি টিপস দিয়েছেন। তাতে বলা হয়েছে, হাতে যে চারদিন সময় আছে, সেই সময়টুকু পুরো প্রস্তুতিতে ব্যয় করতে হবে। এ বিষয়ে বাড়িতে যাতে মনোযোগ সহকারে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে, সে বিষয়ে অভিভাবকরা সহযোগিতা করতে পারেন। স্পেশালাইজড হাইস্কুল এডমিশন টেস্ট বেশ শক্ত। তাই টেস্টের আগের রাতে যাতে ছাত্রছাত্রীরা যুক্তিযুক্ত সময় ঘুমাতে পারে সে বিষয়েও যেন অভিভাবকরা সচেতন থাকেন। তবে পড়াশুনা বা অন্য কোনো বিষয়ে যেন তাদের ওপর বল প্রয়োগ করা না হয় সে বিষয়েও সচেতন থাকতে হবে বলে তারা জানান।