NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

নিউইয়র্ক সিটি কাউন্সিলে মূলধারায় বাংলাদেশীদের বন্ধু হিসেবে পুনর্নির্বাচিত যেসব কাউন্সিল সদস্য


খবর   প্রকাশিত:  ১০ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

নিউইয়র্ক সিটি কাউন্সিলে মূলধারায় বাংলাদেশীদের বন্ধু হিসেবে পুনর্নির্বাচিত যেসব কাউন্সিল সদস্য

হাকিকুল ইসলাম খোকন, 

বাংলাদেশী বংশোদ্ভুত না হলেও কুইন্সে বাংলাদেশী কম্যুনিটির সাথে জড়িত। সিটি কাউন্সিলে বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিতরা হলেন কাউন্সিল সদস্য শেকার কৃষ্ণান (জ্যাকসন হাইটস, এলমহাস্টর্ এলাকার), লিন্ডা লি (বেসাইড, বেলরোজ, ফ্লোরাল পার্ক, গ্লেন ওকস, কুইন্স ভিলেজ এলাকার), জুলি ওন (উডসাইড, সানিসাইড, লং আইল্যান্ড সিটি), স্যান্ড্রা উং (ফ্লাশিং, কিউ গার্ডেন হিলস, কলেজ পয়েন্ট), জিম জিনারো (জ্যামাইকা)।
শেকার কৃষ্ণানঃ জ্যাকসন হাইটস, এলমহাস্টর্ এলাকার সিটি কাউন্সিলম্যান শেকার কৃষ্ণান গত ৪ নভেম্বর তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হলেন। তিনি ভোট পেয়েছেন ৬৯.৭%, অর্থাৎ ২১,০৮২। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশী বংশোদ্ভুত শাহ শহীদুল হক এই ডিস্ট্রিক্টে রিপাবলিকান পার্টির হয়ে প্রার্থিতা দেন। তিনি পেয়েছেন ৩.৭% অর্থাৎ মাত্র ১,১২৭টি ভোট। এই কাউন্সিল ডিস্ট্রিক্টের নম্বর ২৫।
লিন্ডা লিঃ বেসাইড, বেলরোজ, ফ্লোরাল পার্ক, গ্লেন ওকস ও কুইন্স ভিলেজ এলাকা নিয়ে গঠিত কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৩এ ডেমোক্রেটিক প্রার্থী লিন্ডা লি। তিনিও তৃতীয় মেয়াদের পুনর্নির্বাচনে জয়ী হন ৭৯.৯% অর্থাৎ ২৯,১৫৪ ভোট পেয়ে।
জিম জিনারোঃ জ্যামাইকার কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৪এর কাউন্সিলম্যান জিম জিনারো গত ৪ নভেম্বরের নির্বাচনে পুনর্নির্র্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৯৮.৩% অর্থাৎ ২৭,৭৬২। প্রকৃতপক্ষে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।
জুলি ওনঃ উডসাইড, সানিসাইড, লং আইল্যান্ড সিটির আংশিক নিয়ে গঠিত কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৬এ তৃতীয় মেয়াদের জন্য প্রার্থিতা দেন জুলি ওন। তিনি পান ৮১.৫% অর্থাৎ ৩০,২১৩ ভোট।
স্যান্ড্রা উংঃ ফ্লাশিং, কিউ গার্ডেন হিলস, কলেজ পয়েন্ট নিয়ে গঠিত কাউন্সিল ডিস্ট্রিক্ট ২০ থেকে তৃতীয় মেয়াদের জন্য প্রার্থিতা দেন স্যান্ড্রা উং। ৪ নভেম্বরের নির্বাচনে তিনি পান ৭৫.৪% অর্থাৎ ১৪,৫৬৬ ভোট।