NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ৪, গুরুতর আহত অনেকে


খবর   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ৪, গুরুতর আহত অনেকে

যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি ইউপিএস এমডি-১১ কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর ওয়াশিংটন পোস্টের।

মঙ্গলবার বিমানটি বিমানবন্দরের কাছে বাণিজ্যিক এলাকা ও সড়ক অতিক্রম করে ছুটতে থাকে। ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ধ্বংসাবশেষ থেকেও আগুন জ্বলছিল।

লুইসভিল বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জোনাথন বেভিন চারজন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এই দুর্ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। তিনি বলেছেন, ‘আহতদের অনেকেই গুরুতর অসুস্থ। তাদের স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।’

 

 

তবে বিমানের ফ্লাইট ক্রুদের অবস্থা এখনও জানা যায়নি। কেনটাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, কর্তৃপক্ষ নিহতদের শনাক্ত করতে এবং তাদের পরিবারকে অবহিত করতে কাজ করছে।

 

লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ জানিয়েছেন, সব জরুরি সেবা ঘটনাস্থলে কাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দুর্ঘটনাস্থলে আগুন জ্বলতে থাকে। তবে তা নিয়ন্ত্রণে দ্রুতই নেওয়া হয়েছে।

মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড দুর্ঘটনাটির তদন্তের নেতৃত্ব দেবে। দেশটির ফেডারেল এভিয়েশন প্রশাসন এতে সহায়তা করবে। বিমানটিকে ইউপিএস ফ্লাইট ২৯৭৬ হিসেবে শনাক্ত করা হয়েছে।