NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

যুক্তরাজ্যে চলন্ত ট্রেনে ছুরি হামলা, গুরুতর আহত ৯


খবর   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

যুক্তরাজ্যে চলন্ত ট্রেনে ছুরি হামলা, গুরুতর আহত ৯

যুক্তরাজ্যে একটি যাত্রীবাহী ট্রেনে ছুরিকাঘাতে অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন।  এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে অন্তত দুজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। 

শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্ব্রিজশায়ার শহরে হান্টিংডন স্টেশনের কাছে এ হামলার ঘটনা ঘটে। 

দেশটির পরিবহন পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ার জেলার ডঙ্কস্টার শহর থেকে রাজধানী লন্ডনের কিংসক্রসের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি। যাত্রা শুরুর এক ঘণ্টা ১৫ মিনিট পর ক্যাম্ব্রিজশায়ার শহরের হান্টিংডন স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পর এ ঘটনাটি ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতের কোনো ঘটনা ঘটেনি তবে আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

 

 

ট্রেনের একজন যাত্রী ও প্রত্যক্ষদর্শী ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, ‘ট্রেন যখন হান্টিংডন স্টেশনের কাছাকাছি পৌঁছালো, সে সময় (আমি যে কামরায় ছিলাম, সেখানে) একজন যাত্রী ঢুকলেন। তিনি টলতে টলতে আসছিলেন। কামরায় ঢুকে কোনো রকমে তিনি বললেন, ‘তাদের কাছে ছুরি আছে। আমাকে ছুরি মেরেছে তারা’; তারপরই মাটিতে লুটিয়ে পড়লেন। পরে জানা গেলো আরও ৯ জন আহত হয়েছেন। ’

বিবিসিকে ওই যাত্রী জানান, হান্টিংডন স্টেশনে থামা মাত্র পরিবহন পুলিশের দল ট্রেনে ঢোকে। সেখানে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে হামলা ঘটনোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানোরও ব্যবস্থা করে।